জেলে পাখি নীল মাছরাঙা
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ছবি : সোমা দেব
ঝুপ্ ঝুপ্ দেয় ডুব/নীল মাছরাঙায়,/জল থেকে মাছ তুলে/উড়ে যায় ডাঙায়।
মাছরাঙা আমাদের অতি পরিচিত পাখি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে অন্যতম মাছরাঙা। ওর শরীরের বিভিন্ন রঙের বাহার আর আকর্ষণীয় চঞ্চল চলাফেরা পাখিপ্রেমীদের মুগ্ধ করে। জলের দিকে তাকিয়ে গাছের ডালে কিংবা বাঁশের মাথায় যখন শিকারের আশায় চুপ করে বসে থাকে তখন দূর থেকে দেখে মনে হয় শিল্পীর ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম।
ঢাকা শহরের কোলাহলমুখর পরিবেশ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের খাল-বিল, নদী-নালা ও পুকুরসহ সব জায়গাতেই মাছরাঙা ঘুড়ে বেড়ায় মনের আনন্দে। নির্জন দুপুরে পুকুর বা জলাশয়ের আশপাশে বাঁশের খুঁটির ওপর কিংবা ঝুলন্ত তারের ওপর ঘাপটি মেরে বসে থাকে মাছের অপেক্ষায়। চুপ করে বসে সজাগ দৃষ্টি রাখে পানির ওপর।
আমাদের দেশে মোট ১১ প্রজাতির মাছরাঙা দেখা যায়। এদের মধ্যে পাকরা মাছরাঙা, কালো মাথা মাছরাঙা, সাদা বুক মাছরাঙা, সবুজ মাছরাঙা, লাল মাছরাঙা এবং নীল বা ছোট মাছরাঙা পাখিকে দেশের সর্বত্রই বিচরণ করতে দেখা যায়। তবে লাল মাছরাঙা দেখা যায় শুধু সুন্দরবনে। এই ১১ প্রজাতির মাছরাঙার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে ছোট বা নীল মাছরাঙা।
অন্যান্য মাছরাঙার চেয়ে আকারে প্রায় অর্ধেক এই নীল মাছরাঙার পিঠের রঙ উজ্জ্বল নীল। দূর থেকে দেখলে মনে হয় ওর গায়ে কেউ শিল্পীর ক্যানভাসের নীল রঙ ঢেলে দিয়েছে। মাথার পালকের রঙও নীল। ডানাগুলো গাঢ় নীল তাতে আবার হালকা আভা আছে। ডানার নীলের সঙ্গে রয়েছে সবুজের ছোঁয়া। গলার কিছু অংশ সাদা। কানের পাশেও সামান্য সাদা পালক রয়েছে। চোখের চারপাশে হালকা খয়েরি। গলার পর থেকে লেজের আগা পর্যন্ত বুক ও পেট কমলা-খয়েরি। লম্বা সুচালো চঞ্চুর রঙ কালো। পা লাল। ছোটখাটো গোলগাল শরীর। লেজ প্রায় নেই বললেই চলে। হঠাৎ দেখলে মনে হয় কোনো দুষ্ট ছেলে লেজটি ছিঁড়ে নিয়ে গেছে। এই পাখির শরীরে নীলের এতো বাহার, তাই ওকে নীল মাছরাঙা বলে ডাকাই ভালো।
নীল মাছরাঙার ইংরেজি নাম Common Kingfisher (কমন কিং ফিশার বা স্মল কিং ফিশার) আর বৈজ্ঞানিক নাম Alcedo atthis (আলসেডো অ্যাটফিস)। গোত্র আশসেডিনিদি।
নীল মাছরাঙা একা কিংবা একজোড়া এক জায়গায় বসবাস করে। মাছরাঙা খাদ্য সংগ্রহের ব্যাপারে একটা নির্দিষ্ট নীতি মেনে চলে। ওরা খাদ্য সংগ্রহের জন্য নিজের নিজের নির্দিষ্ট এলাকা ঠিক করে নেয়। সেখানে অন্য মাছরাঙার প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এই পাখির শিকার ধরার স্টাইলটিও বেশ অদ্ভুত। পানির ওপর ঝুঁকে পড়া কোনো চিকন ডাল বা পানিতে পুঁতে রাখা বাঁশ-খুঁটির ওপর বসে নিচে মাছের গতিবিধির দিকে সজাগ দৃষ্টি রাখে। দূর থেকে দেখে মনে হয় যেন ধ্যানমগ্ন ঋষি। তাক সই হলেই ঋষির ধ্যান ভেঙে যায়। ঝুপ করে তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ে মাছটিকে ধরে ফেলে। মাছ আকারে বড় হলে ঠোঁট দিয়ে চেপে ধরে গাছের ডালের ওপর আছরে মারে। তারপর গিলে ফেলে। এই পাখি কখনো কখনো পানির ২/৩ মিটার ওপরে এক জায়গায় ডানা নাড়িয়ে শূন্যে ভেসে থেকে শিকারকে লক্ষ্য করে। নীল মাছরাঙা চিচি-চিচি-চিচি শব্দে জলাশয়ের ধার ধরে উড়ে চলে। ওদের প্রিয় খাবার ছোট মাছ, জলজ পোকা-মাকড় এবং ব্যাঙাচি।
বর্ষা আসার ঠিক আগে আগে নীল মাছরাঙা ডিম পাড়ে। পুকুরের পাড়ে বা খাড়া মাটির পাড়ে এক ফুট দীর্ঘ গর্ত করে ওরা বাসা তৈরি করে। গর্তের শেষ প্রান্তটি প্রশস্ত হয়। এ বাসায় নীল মাছরাঙা ৫ থেকে ৬টি ডিম পাড়ে। ডিমের রঙ সাদা। বাসা তৈরি থেকে বাচ্চার যতœ নেয়া পর্যন্ত সব কাজই বাবা-মা মিলে করে।
আমাদের চারপাশের খাল-বিল, নদী-নালা ও জলাধারে বিচরণ করে বেড়ায় নীল মাছরাঙা। কিন্তু ইদানীং অবাধে গাছ কাটা এবং জলাভূমি ভরাট করে ফেলার কারণে এই স্বাধীন পাখিটির ভবিষ্যৎ মারাত্নক হুমকির মুখোমুখি হয়ে পড়েছে। তাছাড়া দুরন্ত ছেলেরা মাছরাঙার বাসা থেকে ডিম চুরি করে তা ধ্বংস করে ফেলে। ফলে দিনে দিনে আমাদের চারপাশে অবাধে বিচরণ করা এই অদ্ভুত সুন্দর পাখিটির বিভিন্ন প্রজাতি কমে যাচ্ছে। এমন অমানবিক নির্যাতন চলতে থাকলে অদূর ভবিষ্যতে অন্য অনেক পাখির মতো মাছরাঙাও আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









