জোড়া শিশু লাবিবা-লামিসার সফল অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ এএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জন্মের পর থেকে জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসার পৃথকীকরণ অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টায় শুরু হয়ে এ অপারেশন শেষ হয় রাত সাড়ে ৮টায়। ১১ ঘণ্টাব্যাপী এ জটিল অস্ত্রোপচারে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ জন চিকিৎসক।
ঢামেকের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল উল হক কাজল জানান, লাবিবা-লামিসাকে আজ সকাল ৮টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এরপর সকাল ৯টায় তাদের অ্যানেসথেসিয়া দেওয়া হয়। আজ আমরা তাদের সফল অস্ত্রোপচার করেছি। অপারেশনটিকে আমরা সফল বলছি কারণ, অপারেশনের পর লাবিবা-লামিসা পা নাড়াতে পেরেছে। যদি তারা পা নাড়াতে ব্যর্থ হত তাহলে আমরা এটিতে সফল বলতে পারতাম না। চারটি বিভাগের সমন্বয়ে অস্ত্রোপচারটি করতে সক্ষম হয়েছি। এখন তারা ভালো আছে।
তিনি আরও বলেন, মজার ব্যাপার হলো জ্ঞান ফেরার পর পর লাবিবা বলে, 'ও কোথায়'?। আপনারা জানেন, জন্মের পর থেকে তারা জোড়া লাগানো অবস্থায় ছিল। তাই লামিসাকে দেখতে না পেয়ে এ কথা বলে। আমরা প্রথমে ভেবেছিলাম তাদের আইসিইউ লাগতে পারে। যেহেতু জ্ঞান ফেরার পর তারা পা নাড়াতে পেরেছে সেহেতু তাদের আর আইসিইউ লাগছে না। এখন আমরা তাদের অবজারভেশনে রেখেছি। যেহেতু লাবিবা-লামিসা যোনিপথ ও মলদ্বার একসঙ্গে জোড়া লাগানো ছিল সেটা আমরা আলাদা করেছি। তবে লামিসার যোনিপথ ও মলদ্বারে কিছু সমস্যা রয়েছে পরবর্তীতে আমরা সার্জারি করে এগুলো স্বাভাবিক করে দেব।
তিনি বলেন, চারটি বিভাগের সমন্বয়ে আমরা সফলভাবে অস্ত্রোপচার করতে পেরেছি। অ্যানেসথেসিয়া, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা এ অপারেশনে অংশ নেন।
অ্যানেসথেসিয়া টিমে ছিলেন; অধ্যাপক ডা. সুব্রত কুমার, সহযোগী অধ্যাপক ডা. মুসলেমা বেগম, ডা.এম এ কাসেম, ড.মলয়, ডা. রেজাউল করিম, ডা.শিফা, ড.ওমর, ডা. সম্পদ ও কনসালটেন্ট ডা. আরিফ উদ্দিন।
পেডিয়াট্রিক সার্জারি টিমে ছিলেন; অধ্যাপক ডা. আশরাফুল উল হক কাজল, অধ্যাপক ডা. ছদরুল আলম, অধ্যাপক ডা সামিদুর রহমান, অধ্যাপক ডা শাহানুর ইসলাম,সহযোগী অধ্যাপক ডা তাহমিনা হোসেন,সহযোগী অধ্যাপক ডা মইনুল হক, সহকারী অধ্যাপক ডা বিপুল ভূষণ দাস, কনসালটেন্ট ডা. অমিতাভ বিশ্বাস, ডা মো আসিফ ইকবাল, ডা মো জিয়াউল হক জিয়া, ডা. নিয়াজ আনাম নীলাভ, ডা. মিথিলা, ডা. নাঈম, ডা. বিভাস ও ডা. রাশেদ।
প্লাস্টিক সার্জারি টিমে ছিলেন; অধ্যাপক ডা. নওশেজ আলী খান, অধ্যাপক ডা. আইয়ুব আলী, সহযোগী অধ্যাপক ডা. বিধান সরকার, সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা সত্তার শিমু ও সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ চন্দ্র দাস।
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











