জোড়া শিশু লামিসা-লাবিবার অস্ত্রোপচার শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
নীলফামারীর জলঢাকার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লামিসা-লাবিবাকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
সোমবার সকালে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ-উল হক কাজলের নেতৃত্বে সাত বিভাগের সমন্বয়ে ৩০-৩৫ জন বিশেষজ্ঞ এ অপারেশনে যুক্ত হয়েছেন।
ঢামেকের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম জানান, হাসপাতালে জরুরি বিভাগের তৃতীয় তলায় ১০ নম্বর নিউরোসার্জারি ওটিতে সকাল ৮টার কিছু আগে জোড়া শিশু দুটিকে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অস্ত্রোপচার চলছে। তাদের বয়স দুই বছর আট মাস।
এর আগে জোড়া শিশুর যখন ৯ দিন বয়স তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। প্রায় দেড় মাস ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার হয়। পেট দিয়ে মলত্যাগের ব্যবস্থা করা হয়। এর পর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে দুজনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। চলতি বছরের ২৮ অক্টোবর আবারও তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আশরাফুল আলম বলেন, শিশু ও তাদের পরিবারের সব ব্যয় এবং সহযোগিতা হাসপাতালের পক্ষ থেকে করা হবে।
নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার যদুনাথপাড়া গ্রামের দিনমজুর লাল মিয়া ও মনুফা আক্তার দম্পতির ঘরে প্রথমবার ভূমিষ্ঠ হয় জোড়া লাগা দুই কন্যাসন্তান।
২০১৯ সালের ১৫ এপ্রিলে তারা জন্ম নেয়। ২৮ অক্টোবর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






