জো বাইডেনকে জয়ী ঘোষণা করলো ‘ডিসিশন ডেস্ক’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মার্কিন তথ্য ও ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’ এ ঘোষণা দিয়েছে। তাদের এ ঘোষণা সত্যি হলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবেন বাইডেন। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।
প্রতিষ্ঠানটি বলেছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। তার ন্যূনতম ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩। তাদের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত হয়েছে পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ।জর্জিয়ার মত পেনসিলভেইনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এ ঘোষণা দিল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স।
“ডিসিশন ডেস্ক” সদরদপ্তর আজ রাতে তথ্য বিশ্লেষণের ভিত্তিত বলেছে, জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাসে বলছে, ২০ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী।
পেনসিলভানিয়ার পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাদায় ৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে আছেন বাইডেন।
তবে পেনসিলভানিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে তার আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না।
ইন্ডিয়া ডটকম নামের ভারতীয় গণমাধ্যম এবং ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, জো বাইডেন যখন জর্জিয়ার মতো পেনসিলভেইনিয়াতেও ট্রাম্পকে টপকে যান, তার পরই এ ঘোষণা দিলো ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স।
পেনসিলভানিয়া ছাড়াও আরো চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাদায় ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ৬টি। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে আছেন জো বাইডেন। অবশ্য পেনসিলভানিয়ায় জিতলে বাইডেনকে প্রেসিডেন্ট হতে আর কোনো রাজ্যের ফলের জন্য অপেক্ষা করতে হবে না। সূত্র: ইন্ডিয়া টুডে, পার্সটুডে
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











