জো বাইডেনের জয় উদযাপন করলেন ট্রাম্পের ভাতিজি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিরাট ইলেক্টোরাল ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর বাইডেনের জয়ে তার সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদযাপন শুরু হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঠিক এমন সময়ে কাটা ঘায়ে নুন দিয়ে ‘বাইডেন টুপি’ মাথায় পরে শ্যাম্পেন হাতে আনন্দে মেতে উঠলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প।
শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ে সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করেছেন মেরি।
ছবিটিতে দেখা যাচ্ছে, তার মাথায় রয়েছে বাইডেন-হ্যারিস লেখা একটি কালো টুপি। হাতে শ্যাম্পেনের গ্লাস। শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। টুইটে ট্রাম্পের পরাজয় নিয়ে তার লেখা, অভিভূত, কৃতজ্ঞ, স্বস্তিদায়ক। আমরা সফল হয়েছি।
তবে এতে অবাক হওয়ার কিছু নেই। পরিবারের সদস্য হলেও আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক মেরি।
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রচারে নেমেছেন মেরি। বিদায়ী প্রেসিডেন্টকে দুনিয়ার সবচেয়ে ভয়ংকর মানুষ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পের ‘ভোট চুরি’র অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











