ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৫:৩৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

জো বাইডেনের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকার ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।

মোমেন বলেন, দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

তিনি বলেন, জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন জিসিআরজি (গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ) চ্যাম্পিয়নদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত গোলটেবিল বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।