জয়পুরহাটের গ্রামে গ্রামে নিরাপদ সবজি উৎপাদন চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সবজিসহ নানা ফসলে যত্রতত্র কীটনাশকের ব্যবহার মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। সে কারণে জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাঁচ উপজেলাতেই গড়ে তোলা সবজি গ্রাম নিরাপদ সবজি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কীটনাশক মুক্ত নিরাপদ সবজি সরবরাহ করার লক্ষ্যে নিরাপদ সবজি গ্রাম গুলোতে মৌসুম ভিত্তিক বিভিন্ন সবজি চাষ করা হয়ে থাকে। এ গুলোর মধ্যে রয়েছে বেগুন, ফুলকপি, মুলা, পটল, লতিরাজ কচু, আলু, গাজর, শিম, করলা, টমেটো, মিষ্টিকুমড়া, চিচিঙ্গা, শসা ও লাউ। উপজেলা ভিত্তিক গড়ে তোলা নিরাপদ সবজি গ্রামগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে বিষ্ণুপুর ও হরিপুর গ্রাম, পাঁচবিবি উপজেলায় হাজিপুর ও খাসবাট্টা গ্রাম, আক্কেলপুর উপজেলায় গোয়ালপাড়া আউয়ালগাড়ী ও চকবিজলী গ্রাম, ক্ষেতলাল উপজেলায় কুশুমশহর ও তেলাল নওপাড়া গ্রাম এবং কালাই উপজেলায় বেগুণগ্রাম ও জিন্দারপুর গ্রাম। কালাই উপজেলার বেগুণ গ্রামের আলম ও শাহেনা দম্পতি নিরাপদ সবজি চাষ হিসেবে এবার চিচিঙ্গা চাষ করেছেন। অতিরিক্ত ফলনের পাশাপাশি বাজারে দাম ভালো পেয়ে খুশি বলে জানান, আলম হোসেন। বর্তমানে বাজারে চিচিঙ্গা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স ম মেফতাহুল বারি নিরাপদ সবজি গ্রাম গড়ে তোলার বিষয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকারের সার্বিক নির্দেশনায় জেলার পাঁচ উপজেলায় গড়ে তোলা হয়েছে নিরাপদ সবজি গ্রাম। যার মাধ্যমে বাজারে বিষমুক্ত নিরাপদ সবজির মার্কেট তৈরি করা সম্ভব হয়েছে। যার ফলে সাধারণ মানুষ কিনতে পারছে নিরাপদ সবজি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

