জয়পুরহাটে আন্ত:ফসল চাষ করে সফল হচ্ছেন প্রান্তিক কৃষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
কলার জমিতে আন্ত:ফসল হিসেবে কাটোয়া ডাটা ও বেগুণ চাষ করে সফল হচ্ছেন জেলার প্রান্তিক কৃষকরা ।
সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সামছুল ও নূরবানু দম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশে ৩৩ শতাংশ জমিতে এবার কলার সঙ্গে আন্ত:ফসল ( সাথী ফসল) চাষ হিসেবে কাটোয়া ডাটা আবার কিছু অংশে বেগুণ চাষ করেছেন। বর্তমান বাজারে কাটোয়া ডাটা বিক্রি করে সংসারে বাড়তি আয় করছেন। পাশাপাশি সংসারের পুষ্টি চাহিদাও মিটানো সম্ভব হচ্ছে বলে জানান, নুরবানু। কাটোয়া ডাটা সংক্ষিপ্ত সময়ের ফসল। কাটোয়া ডাটা তুলে বিক্রি করা হবে আর কলার গাছ থেকেই যাবে জমিতে। মাঝখান থেকে অতিরিক্ত আরেকটি ফসলের চাষ করে বাড়তি আয় করা সম্ভব হলো। সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ধলাহার, রামকৃষ্ণপুর, বিষ্ণুপুর, শালপাড়া গ্রাম ঘুরে দেখা যায়, আন্ত:ফসল হিসেবে সবজি চাষ করে পারিবরিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে সংসারে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে বলে জানান, আন্ত:ফসল চাষিরা। বসত বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করছে জাকস ফাউন্ডেশনের কৃষি ইউনিটের কর্মকর্তারা। কৃষকদের কারিগরি সহায়তা ও সবজি বীজ প্রদানসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করছে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নুরল আমিন বলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের দিক নির্দেশনায় আন্ত:ফসল চাষ হিসেবে জমিতে বিভিন্ন সবজি চাষের উদ্যোগ গ্রহণকরা হয়েছে। বর্তমান কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সরকার প্রধানের এ ঘোষণা বাস্তবায়নেও বসত বাড়ির পাশে থাকা পতিত জমিতে বিভিন্ন সবজি উৎপাদনে কারিগরি সহায়তা প্রদান করছে ’জাকস ফাউন্ডেশন’।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



