জয়ার কণ্ঠে তাঁতের শাড়ির জয়গান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
এবার গান গাইলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘তাঁতী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানে প্রাধান্য পেয়েছে তাঁতের শাড়ির বিজয়গাথা। শনিবার ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলায় গানটি প্রকাশিত হয়েছে।
গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণবসহ একঝাঁক শিল্পী। তাছাড়া একজন বিদেশি শিল্পীকেও গানের কয়েকটি লাইনে কণ্ঠ দিতে দেখা যায়। প্রকাশের সঙ্গে সঙ্গেই গানটি শ্রোতারা লুফে নিয়েছেন।
জয়া আহসান সম্পর্কে কণ্ঠশিল্পী অর্ণব বলেন, ‘জয়া আহসান দেশ-বিদেশে সব অনুষ্ঠানে জামদানি শাড়ি পরে এর কদর বাড়ায়। তাই এ গানে আমাদের সঙ্গী হিসেবে তাকেও নিলাম। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো গানও করেন- সেটা হয়তো অনেকেই জানে না। এর মাধ্যমে হয়তো জানতে পারবে।’
গানের থিম প্রসঙ্গে তিনি বলেন, তাঁতি একজন শিল্পী। কাপড়ের বুননের মাধ্যমে তিনি আমাদের সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস ফুটিয়ে তুলেন। কাপড় বোনার সময় এক ধরণের ছন্দ তৈরি হয়। তাঁতের শব্দের সঙ্গে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের একেকটি চরণ। আর প্রতিটি চরণ এই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই শব্দ, এই বিষয়টিই- কোক স্টুডিও বাংলার নতুন গানটিতে তুলে ধরা হয়েছে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে







