জয়েন্ট পেইন কমায় যেসব খাবার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
জয়েন্ট পেইন নিয়ে ভুগছেন অনেকেই। বিশেষ করে বয়স ত্রিশ পার হলে এই সমস্যা বেশি দেখা দেয়। আগে থেকে সতর্ক হলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। পুরুষের তুলনায় নারীদের বেশি ভুগতে দেখা যায় জয়েন্ট পেইন নিয়ে। ক্যালসিয়ামের ঘাটতি এক্ষেত্রে হতে পারে বড় কারণ। তাই ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে।
পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। এই চাহিদার পরিমাণ সারাদিনে এক হাজার মিলিগ্রামের মতো। এটুকু প্রতিদিন অবশ্যই গ্রহণ করতে হবে। তাতে সুস্থ থাকা সহজ হবে। নয়তো জয়েন্ট পেইন, হাড়ের ক্ষয়ের মতো সমস্যা বাড়তে থাকবে। জেনে নিন জয়েন্ট পেইন দূর করতে কোন খাবারগুলো খাবেন-
দুধ পান করুন
দুধ খেতে পছন্দ করেন অনেকেই। এটি প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন। কারণ দুধে আছে পর্যাপ্ত ক্যালসিয়াম। প্রতি ১০০ গ্রাম দুধে থাকে ১২৫ মিলিগ্রাম ক্যালসিয়াম। তাই প্রতিদিন দুধ পান করলে তা ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কাজ করে। এতে জয়েন্ট পেইন কমে দ্রুতই। তাই শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম পৌঁছে দিতে চাইলে খাবারের তালিকা থেকে দুধ বাদ দেবেন না।
দই খাওয়ার উপকারিতা
দই হলো দুধ থেকে তৈরি এক ধরনের সুস্বাদু খাবার। এতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম। প্রতি ১০০ গ্রাম দইয়ে পাওয়া যায় ৮০-৮৮ গ্রাম ক্যালসিয়াম। তাই আপনার জন্য একটি উপকারী খাবার হতে পারে দই। নিয়মিত দই খেলে জয়েন্ট পেইন দূর করা সহজ হবে।
প্রতিদিন ডিম খান
প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়ার চেষ্টা করুন। কারণ অল্প খরচে এত বেশি পুষ্টি খুব বেশি মেলে না। ডিমে আছে নানা ধরনের উপকারিতা। ডিমে থাকে প্রচুর ক্যালসিয়াম। একটি হাসের ডিম খেলে ক্যালসিয়াম পাবেন প্রায় ৬০ মিলিগ্রাম। তাই নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস করুন। এতে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এবং দূর হবে জয়েন্ট পেইনও।
আমন্ড খাবেন যে কারণে
আমন্ড হলো এক ধরনের বাদাম। এটি বিশেষ উপকারী একটি খাবার। আমন্ড খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এই বাদাম নিয়মিত খেলে আপনার জয়েন্ট পেইন দূর করা অনেকটাই সহজ হবে। নিয়মিত আমন্ড খেলে মিটবে ক্যালসিয়ামের ঘাটতি। কারণ প্রতি ১০০ গ্রাম আমন্ডে থাকে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম।
তিল, ছোট মাছ ও সজিনা
এই তিন খাবারেই আছে প্রচুর ক্যালসিয়াম। তিল ছোট্ট শস্য হলেও এর উপকারিতা অনেক। বিশেষ করে এতে ক্যালসিয়াম থাকে প্রচুর। প্রতি ১০০ গ্রাম তিলে থাকে প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম। কাঁটাসহ ছোট মাছ খেলেও মিলবে প্রচুর ক্যালসিয়াম। সেইসঙ্গে খেতে পারে উপকারী সবজি সজিনা। কারণ সজিনায়ও থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




