শেখ রাসেলের ৫৩তম জন্মজয়ন্তী :
ঝিনাইদহে চলছে শিশু চিত্রাঙ্কণ উৎসব
ঝিনাইদহ প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে চলছে ৩দিন ব্যাপী শিশু চিত্রাঙ্কণ উৎসব। উৎসবটি চলবে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান সজল এর উদ্বোধন করেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় চুমকি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ্য বিনোদন চর্চ্চায় এগিয়ে আসতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। তাহলে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ একদিন বিশ্বে মর্যাদার আসন লাভ করবে
প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগষ্ট ঘাতকরা শেখ রাসেলসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম বাংলার মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু শেখ রাসেল বাংলার শিশু-কিশোর, তরুনদের কাছে একটি প্রেরণা, অনন্য ভালবাসার নাম। তার নাম কোন দিনও মুছে ফেলা যাবে না।
বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সাফল্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল শিশুর নিরাপদ জীবন ও সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে চায়। তাদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের সদস্যদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে শেখ রাসেলের হত্যার প্রতিশোধ নিতে হবে।
জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সভাপতি একরামুল হক লিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বিশেষ অতিথি ছিলেন। প্রথম দিনে প্রায় পাঁচ শতাধিক শিশু এ উৎসবে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে প্রতিমন্ত্রী শৈলকুপা উপজেলার আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০১৭’ উপলক্ষে দরিদ্র কন্যা শিশু ও মায়েদের মাঝে বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ



