ঝিরিঝিরি বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজধানীর মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীতে ফের নেমেছে বৃষ্টি। কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে ঢাকার আকাশে, সঙ্গে ছিল কনকনে হাওয়া। সোমবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। এরপর ৬টার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর অবশ্য বন্ধ হয়ে যায়। তবে সকাল ৭টার দিকে আবারো নামে বৃষ্টি।
এদিকে ফাল্গুনের মাঝামাঝি সময়ে হঠাৎ এই বৃষ্টিতে রাজধানীর পথচারীরা বিপাকে পড়েন। মাত্র ২০ মিনিটের বৃষ্টি কর্মজীবিদের কিছুটা হলেও দুর্ভোগের মধ্যেই ফেলে দেয়।
হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিল না। সাতসকালে যাদের ঘরের বাইরে ছুটতে হয়েছে, তারা অনেকেই কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান। যানবাহন কম থাকায় স্কুলগামী শিশুদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামী অনেককেই বৃষ্টিতে ভিজেছেন।
পথচারীদের অনেকে দৌঁড়ে আশ্রয় নেন বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে ভিজতে হয়েছে বাধ্য হয়ে। যারা রিকশায় ছিল তারাও পর্দা না থাকায় ভিজেছে। আর যাদের সঙ্গে ছাতা ছিল, তারা রক্ষা পেয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওায়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও-কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি থাকতে পারে। সোমবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৮ মিনিট।
রবিবার ঢাকায় সূর্যোদয় হয় ভোর ৬ টা ২৫ মিনিটে। সেদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশাল বিভাগের রাঙামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









