ঝুলন্ত তার কাটার অভিযান স্থগিত; লাইন যাবে মাটির নিচ দিয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আপাতত অপসারণ করা হচ্ছে না ইন্টারনেট ও ক্যাবল টিভির তার। এসব তার মাটির নিচে প্রতিস্থাপনে প্রতিশ্রুতি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ঝুলন্ত তার সরিয়ে আগামীকাল সোমবার থেকেই নিজ খরচে মাটির নিচ দিয়ে তার নেয়ার কার্যক্রম শুরু করবে তারা। এই শর্তে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আপাতত তার অপসারণের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রবিবার ডিএসসিসির নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আইএসপিএবি ও কোয়াব নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর এক ব্রিফিংয়ে মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার আজকের পর থেকে কাটা হবে না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটি আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের কমিটমেন্ট দিয়েছেন। সে কারণেই আমরা তার কাটব না।
ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নিতে সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সেই রাস্তা পরে সিটি কর্পোরেশনের খরচেই মেরামত করা হবে।
ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে অভিযান গত আগস্ট মাসে শুরু হয়েছিল, তা বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব।
বিকল্প ব্যবস্থা না করে তার অপসারণের কাজ বন্ধ না করলে রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা বন্ধের ঘোষণা ছিল তাদের। সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইএসপিএবি ও কোয়াব।
আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম জানান, দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠকে তার অপসারণ অভিযান স্থগিত হওয়ায় এখন আর তারা ধর্মঘটে যাচ্ছেন না। কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের সিনিয়র নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








