ঝোপের মধ্যে ধর্ষণের শিকার ছাত্রীর বই, ঘড়ি, ইনহেলার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (০৬ জানুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্যে পড়ে থাকা ওই ছাত্রীর বই, ইনহেলার, ব্যবহৃত ঘড়ি, চাবির রিংসহ কিছু আলামত উদ্ধার করা হয়। এছাড়া, সেখানে পুরুষের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল, একটি কালো গ্যাবার্ডিন প্যান্টসহ আরো কিছু সামগ্রী পাওয়া গেছে।
এছাড়া ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি থাকা ওই ছাত্রীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢামেক কর্তৃপক্ষ।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ান বিন কাশেম বলেন, চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে র্যাব। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু বলা যাবে না।
অন্যদিকে, সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে।
এদিকে, ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠনই বিক্ষোভ করেছে।
ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা অজ্ঞাতদের আসামি করে ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া, ঢাবি কর্তৃপক্ষ শাহবাগ থানায় পৃথক একটি অভিযোগ দিয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, ধর্ষণের শিকার ছাত্রীর পাশে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার আছে জানিয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মেয়েটির পাশে দাঁড়ানো আমাদের প্রথম দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় তার অভিভাবকত্ব গ্রহণ করেছে। ন্যায়বিচার পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা প্রয়োজন তাই করবে। তাকে মনে রাখতে হবে সে আমাদের মেয়ে, আশা রাখি তার মনোবল শক্ত থাকবে।
প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




