ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৭:৩৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম

ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, পুলিশের টিএসআই নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেঘনায় ট্রলারডুবে নারায়ণগঞ্জ নগর পুলিশের টিএসআই সেলিম নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৬ জনকে। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার জাহিদুল আলম জানান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে চর কিশোরগঞ্জের বালুর ঘাট থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় ট্রলারটি।

মাঝ নদীতে আসার কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে কাজ শুরু করে।

ফতুল্লার পাগলার কোস্ট গার্ডের সাব লেফটেন্যান্ট এম মমতাজুল আসিফ জানান, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা ১৬ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ট্রলারটিতে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও নারী আনসারসহ ১৯-২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী, আনসার ও পুলিশের অস্ত্র তলিয়ে গেছে। তবে তার সংখ্যা বা পরিমাণ জানা যায়নি।


-জেডসি