ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২০:০৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

টরন্টোর শীর্ষ মেধাবীর তালিকায় বাংলাদেশি নাহিয়ান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৪ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

টরন্টো ডিষ্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মীর্জা নাহিয়ান। ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে তিনি শীর্ষ চার মেধাবীর একজন হয়েছেন।

 

বৃহস্পতিবার টিডিএসবি তাদের প্রধান কার্য্যালয়ে ২০১৭-২০১৮ সালের শীর্ষ মেধাবীদের তালিকা ঘোষণা করে। বিভিন্ন স্কুল থেকে সাতজন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন। ইতোমধ্যেই টরন্টো বিশ্ববিদ্যালয় তাকে ১০ হাজার ডলারের `ডিন`স এওয়ার্ড` প্রদানের ঘোষণা করেছে। এছাড়া সম্মানজনক `শুলিচ লীডার স্কলারশীপ`-এর বাছাই পর্বে মনোনয়ন লাভ করেছে সে।

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক যন্ত্র প্রকৌশলী মীর্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন (সোহাগ) ও নাসরিন সুলতানা দম্পতির দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ নাহিয়ানদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়।


সিডার ব্রে কলেজিয়েট স্কুল থেকে গ্রেড টুয়েলভ শেষ করেছে মীর্জা নাহিয়ান। আসন্ন শিক্ষাবর্ষে কানাডার সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক শ্রেণীতে অধ্যয়ন করবে নাহিয়ান।