ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

টলিউড অভিনেত্রী পায়েলের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

টলিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তী

টলিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তী

ভারতের শিলিগুড়ির একটি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় টলিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পায়েল চক্রবর্তীর মরদেহ। বুধবার বিকেলে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। 
 
 
তবে কী কারণে আত্মহত্যা করলেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই অনুমান করা হচ্ছে  মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন পায়েল।
 
 
মঙ্গলবার শিলিগুড়ির একটি হোটেলে এসে উঠেছিলেন পায়েল। কথা ছিল পরের দিনই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু তা আর হয়নি। বুধবার  ওই হোটেল রুম থেকে উদ্ধার করা হয় এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ।


বুধবার সকালে হোটেল ছেড়ে যাওয়ার কথা বলেছিলেন পায়েল। তার কথামতোই সকাল সাতটা থেকেই তাকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেলের কর্মচারীরা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোন সাড়া না মেলায় তারা খবর দেন শিলিগুড়ি থানায়।


এরপর পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঘর থেকে উদ্ধার করে পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। কিন্তু ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর মৃতদেহ উদ্ধারের পরও কেন তার মৃত্যু নিয়ে রহস্য? মূলত মঙ্গলবার রাতে হোটেল রুম থেকে চিৎকার করে ফোনে কথা বলতে শোনা যায় পায়েলকে। বোঝাই যাচ্ছিলো কারো সাথে রাতভর ঝগড়া করছিলেন তিনি। কিন্তু পুলিশ তাকে দরজা ভেঙে উদ্ধারের পর পায়েলের ফোনটিই নাকি খুজে পাওয়া যায়নি। আর এতেই সন্দেহ দানা বাঁধছে। পায়েলের এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে বর্তমানে চলছে তদন্ত। বিষয়টি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।