টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
এক ম্যাচ হাতে রেখে স্বাগতিক উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বুধবার (১৩ জুলাই) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সাখাওয়াত মুন।
টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে বাজে ভাবে পরাজয় বরণ করার পর ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ভাবে ফিরে এসে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ ক্রিকেট টিম।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৬ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে স্বাগতিকদের হারিয়েছে সফরকারীরা।
বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের স্পিনে বিভ্রান্ত হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় ক্যারিবীয়রা।
এ দিন ঠিক যেন আগের ম্যাচে উইন্ডিজের ইনিংসের পুনরাবৃত্তি হলো। টস জিতে ফিল্ডিংয়ে যেয়ে বোলারদের অসাধারণ নৈপুণ্যে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। এরপর উইন্ডিজ একশর কোটা ছুঁয়েছে বটে, কিন্তু এগোতে পারেনি বেশি দূর। ৩৩ ওভারে ১০৮ রানেই উইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। নাসুম নেন ৩টি উইকেট।
জবাব দিতে নেমে টাইগারদের ওপেনিং জুটি মাত্র ১২ ওভারেই ৪৮ রান তুলে ফেলে। নাজমুল শান্ত টানা দ্বিতীয় ম্যাচে ভালো সূচনা পেয়েও কাজে লাগাতে পারেননি। ৩৬ বলে ২ চারে ২০ রান করে গুদাকেশ মোতির শিকারে পরিণত হন এই বাঁহাতি।
শান্তর বিদায়ের পর ক্রিজে এসেই দ্রুত রান তুলতে থাকেন লিটন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুতই জয়ের লক্ষ্যে এগিয়ে যায় টাইগাররা। মাত্র ২০.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে বাংলাদেশ।
এদিকে চার মেরে একইসঙ্গে দলের জয় ও ব্যক্তিগত অর্ধশতক নিশ্চিত করেন অধিনায়ক তামিম ইকবাল। এটি ওয়ানডেতে এই ড্যাশিং ওপেনারের ৫৩তম অর্ধশতক। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান তারই। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৭ বলে ৬ চারে লিটন করেন ৩২ রান।
এ নিয়ে ওয়ানডে ফরম্যাটে শেষ পাঁচ সিরিজের সবকয়টি জিতলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে টানা পাঁচ সিরিজ জেতার কীর্তি দেখিয়েছিলো টাইগাররা। ২০১৪-১৫ মৌসুমে জিতেছিল টানা ছয় সিরিজ।
২০১৮ সালের ডিসেম্বরের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আর কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। দশ নাম্বার জয়ে চলতি ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো তামিমরা। অধিনায়কের চাওয়ামতোই সিরিজের শেষ ম্যাচ রিল্যাক্স হয়ে খেলবে টিম টাইগার।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











