টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লীতে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রোববার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে টি-২০তে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে টাইগাররা রেকর্ড সৃষ্টি করেছে।
এক বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী ভারতকে পরাজিত করার জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’
বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
এদিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভারতের রাজধানী নয়াদিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে টি-২০তে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে টাইগাররা রেকর্ড সৃষ্টি করেছে।
টি-২০ ক্রিকেটের হাজারতম ম্যাচে রোববার বাংলাদেশ ভারতের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পায়। ৩ বল বাকী থাকতেই জয় তুলে নেন বাংলাদেশের তরুণরা।
মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারালো সাকিব-তামিম বিহীন বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদুল্লাহ’র দল। টি-২০ ক্রিকেটে এই প্রথমবারের মত ভারতকে হারের লজ্জা দিলো বাংলাদেশ। সংক্ষিপ্ত ভার্সনের হাজারতম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ বল এবং সাত উইকেট হাতে রেখেই দুর্দান্ত এক জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
সূত্র : বাসস
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











