ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১১:০১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে এ দুজনের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।

এবারে এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা অর্থাৎ চিকিৎসক, নার্স, ডেলিভারি বয়, দোকানের কর্মী, জরুরি সেবাকর্মীসহ যারাই মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউসি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়। সম্ভাব্য তালিকায় ছিলেন বাইডেন ও কমলাও।

তবে তীব্র উত্তেজনার এবারের মার্কিন নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন। তার সঙ্গে এ সম্মাননা দেয়া হয়েছে কমলাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।

পাঠকদের ভোটে এবারের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। তবে টাইমের চোখে এ স্বীকৃতির জন্য উঠে আসে বাইডেন ও কমলার নাম।

টাইম ম্যাগাজিন তাদের বর্ষশেষ সংখ্যায় বছরের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ওই সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, সংগঠন, মতবাদ বা ঘটনাকে ঘিরে প্রতিবেদন কিংবা জীবন-বৃত্তান্ত তুলে ধরা হয়।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের প্রচলন শুরু করে মার্কিন সাময়িকীটি। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস লিন্ডবার্গ সর্বপ্রথম এ স্বীকৃতি লাভ করেন। তিনি ছিলেন একজন বিমান চালক, প্রকৌশলী ও পুলিৎজার পুরস্কার বিজয়ী ব্যক্তি।

-জেডসি