টাইম ম্যাগাজিনের বর্ষসেরা শিশু গীতাঞ্জলি রাও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গীতাঞ্জলি রাও প্রায় পাঁচ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার সেরা নির্বাচিত হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রতি বছর টাইম ম্যাগাজিন প্রকাশ করলেও এবারই প্রথম বর্ষসেরা শিশুর তালিকা প্রকাশ করেছে। এ বছরের বর্ষসেরা শিশু হিসেবে ১৫ বছর বয়সী গীতাঞ্জলিকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ‘কিড অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়।
টাইম ম্যাগাজিনের প্রোফাইলের জন্য গীতাঞ্জলি রাওয়ের সাক্ষাৎকার নেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ দূত জোলি জুমে এ সাক্ষাৎকার নেন। কলোরাডোর বাড়িতে বসে দেয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি জানায়, প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। বরং, আপনি এমন বিষয়ে মনোযোগ দিন যা আপনাকে অনুপ্রাণিত বা উৎসাহিত করে। কোনো একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করুন, গবেষণা করুন এবং সেটির বিষয়ে কথা বলুন।
গীতাঞ্জলি আরো জানায়, তার প্রজন্ম অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে; যা আগে তারা কখনও দেখেনি। আবার একই সময়ে পুরনো সমস্যাগুলোরও মুখোমুখি হতে হচ্ছে। যেমন- আমরা এখনও মহামারীর মাঝে বসে আছি এবং মানবাধিকার সম্পর্কিত সমস্যার মুখোমুখি হচ্ছি।
জানা গেছে, গীতাঞ্জলি যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ত তখন থেকে নানা বিষয়ে সে চিন্তাভাবনা করতে শুরু করে। তার বয়স যখন ১০ বছর তখন সে কার্বন ন্যানোটিউব সেন্সর টেকনোলজি নিয়ে গবেষণা করতে চেয়েছিল ডেনভর ওয়াটার কোয়ালিটি রিসার্চ ল্যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সামাজিক পরিবর্তন আনা যায় সে বিষয়েও সে গবেষণা করতে চায়। দূষিত জলের সমস্যা, মাদকাসক্ত এবং সাইবার বুলিংয়ের মতো সমস্যাগুলো প্রতিরোধে সে প্রযুক্তি ব্যবহার করে কাজ করতে চায়। সমস্যাগুলো সমাধানে সে একটা গ্লোবাল ফার্ম তৈরি করবে, যেখানে সারা বিশ্বের তরুণ গবেষকরা সমস্যার সমাধানে কাজ করবে।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭









