ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  আজ বুধবার ভোরে উপজেলার দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুমি আক্তার (১৯)। তিনি ওই গ্রামের আব্দুর রৌফের মেয়ে। 

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির জানান, জানুয়ারি মাসে দাড়িয়াপুর গ্রামের রুমি আক্তারের সঙ্গে বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলামের বিয়ে হয়। পরে মেয়ের পরিবার জানতে পারে শরিফুল মাদকাসক্ত। মঙ্গলবার রুমি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে রুবির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাদের ঘরের কাছে যায়। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে রুবি ও তার স্বামীকে ডাকাডাকি করতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তারা বিছানায় রুবির মরদেহ পরে থাকতে দেখেন। এসময় শরিফুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেন তারা। 

পুলিশ ঘটনাস্থলে এসে শরিফুলকে আটক করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রুবিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।