টানা তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর রাঙ্গামাটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
টানা তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য শহর রাঙ্গামাটি। শহরের যান্ত্রিকতা ও কোলাহল ভুলে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে হ্রদ পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বুকিং হয়ে গেছে শহরের বেশির ভাগ হোটেল-মোটেল।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) পর্যটকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও শুক্রবার সকাল থেকে প্রচুর পর্যটকবাহী যানবাহন প্রবেশ করতে শুরু করে শহরে। শহরের বাসস্ট্যান্ড রিজার্ভ বাজারে দেখা যায়, পর্যটকবাহী গাড়ির দীর্ঘ সারি। অনেকে দলগতভাবে বাস নিয়ে আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন রাঙ্গামাটি। এ সময় কিছুটা যানজটও তৈরি হয় শহরের এই প্রাণকেন্দ্রে।
শহরে নেমেই নাস্তা করার জন্য লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যায় পর্যটকদের। রিজার্ভ বাজার খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. রুবেল বলেন, আজ থেকে টানা ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই প্রচুর পর্যটক শহরে প্রবেশ করেছেন। আর এটা গাড়ির শেষ গন্তব্য হওয়াতে সবাই নেমে আমাদের এবং আশপাশের রেস্টুরেন্টগুলোতে নাস্তার জন্য ভিড় করছেন।
পর্যটকদের উপস্থিতির কারণে বুকিং হয়ে গেছে শহরের প্রায় অধিকাংশ হোটেল-মোটেল। যারা আগে বুকিং দিয়ে আসেননি তারা শহরে এসেই হোটেল বুকিং দিচ্ছেন। তাই গতকাল পর্যন্ত যেসব হোটেল-মোটেলে কিছু কক্ষ খালি ছিল সেগুলোও দ্রুত বুকিং হয়ে যাচ্ছে।
হোটেল মতি মহলের স্বত্বাধিকারী মো. শফিউল নেজাম বলেন, সকাল থেকে ভালো পর্যটক আসছে দেখতে পাচ্ছি। ইতোমধ্যে আমাদের ৭০ শতাংশ রুম বুকিং আছে। আশা করছি আজ দুপুরের মধ্যে হোটেলের শতভাগ বুকিং হয়ে যাবে। আর আবহাওয়া যেহেতু ভালো রয়েছে, তাই আমরা আশা করছি আমাদের এবারের ব্যবসাটা ভালোই হবে।
হোটেল নাদিশা ইন্টারন্যাশনালের ম্যানেজার মো. শাহীন সুলতান বলেন, পূজার ছুটি এবং তারপর আবার টানা তিন দিনের ছুটিতে রাঙ্গামাটিতে এখন উৎসবমুখর পরিবেশ। যথেষ্ট পরিমাণ পর্যটক এসেছে রাঙ্গামাটিতে। ৩ তারিখ থেকে আমাদের হোটেল শতভাগ বুকিং রয়েছে। যদি রাঙ্গামাটির হোটেলগুলোর ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক আসে, তাহলে রুম না পেয়ে অনেককে ঘুরে চলে যেতে হতে পারে।
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৃজন কান্তি বড়ুয়া বলেন, দুর্গাপূজার বিজয়া দশমী, সাপ্তাহিক ছুটি এবং ঈদে মিলাদুন্নবীর ছুটি মিলিয়ে আমরা বেশ কদিন ছুটি পেয়েছি। রাঙ্গামাটিতে পর্যটক সমাগত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রায় ৬০-৮০ শতাংশ আবাসিক কক্ষগুলো বুকিং রয়েছে।
পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ। তাই বেশিরভাগ পর্যটক সকাল থেকে ট্যুরিস্ট বোট ভাড়া করে বেরিয়ে পড়ছেন কাপ্তাই হ্রদ ভ্রমণে। শহীদ মিনার পর্যটন অবতরণ সহায়ক ঘাটে গিয়ে দেখা যায়, ছোট-বড় অনেকগুরো ট্যুরিস্ট বোট রয়েছে। পর্যটকরা বোট নিয়ে সুবলং ঝর্ণা, কাপ্তাইয়ের উদ্দেশে রওনা হচ্ছেন।
ট্যুরিস্ট বোট মালিক সমিতির সিনিয়র সদস্য এবং ট্যুরিস্ট গাইড মো. নাসির বলেন, রাঙ্গামাটি পর্যটন নগরী হওয়ায় টানা তিন দিনের ছুটিতে যথেষ্ট পর্যটক আসছে। ট্যুরিস্টরা যাতে নির্বিঘ্নে কাপ্তাই লেকে ঘুরতে পারে সেই লক্ষ্যে আমরা বোট মালিক সমিতি থেকে পদক্ষেপ নিয়েছি।
চট্টগ্রামের রাউজান থেকে বেড়াতে আসা পর্যটক নাহিদুল ইসলাম বলেন, রাঙ্গামাটি বেড়াতে এসে খুবই ভালো লাগছে। হ্রদ পাহাড়ের এই মিশেল আর কোথাও দেখা যায় না। এখানে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা যায়।
আরেক পর্যটক মো. কামাল বলেন, আমরা ঢাকা থেকে বন্ধুরা মিলে বাইক রাইড করে এসেছি। রাঙ্গামাটির পরিবেশ আসরেই অতুলনীয়। দূর থেকে লেক দেখতে খুব ভালো লাগে। এক পাশে পাহাড় আর এক পাশে কাপ্তাই হ্রদ মিলে দারুণ এক পরিবেশ।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙ্গামাটি পর্যটকবান্ধব শহর। পর্যটকরা রাঙ্গামাটি বেড়াতে এসে যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আমরা সবসময় তৎপর রয়েছি। রাঙ্গামাটি জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তার দিকটি দেখভাল করছে।
রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, টানা ছুটিতে অসংখ্য পর্যটক রাঙ্গামাটি এসেছেন। রাঙ্গামাটির প্রায় সব পর্যটনস্পটে আমরা আমাদের টহল জোরদার করেছি এবং আমাদের মোবাইল টিম সর্বক্ষণ জায়গাগুলো পরিদর্শন করছে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে আমরা সচেষ্ট রয়েছি।
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি




