ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৩:৩৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

টানা সপ্তম দিন দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৬০১ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা সপ্তম দিন দৈনিক সংক্রমণের হিসাবে শীর্ষে অবস্থান করছে দেশটি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৬০১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ লাখ ৬৮ হাজার ৬৭৫ জন।এই সময়ে মৃত্যুবরণ করেছে ৮৭১ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ২৫৭ জন।

তবে দেশটিতে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৪৬ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৩ হাজার ৪৮৯ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন।

করোনা সংক্রমণের হিসাবে বিশ্ব তালিকায় ৩ নম্বরে রয়েছে ভারত। গত ৭ দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকেও বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হয়েছে করোনায়।

-জেডসি