টানা ৬২ ম্যাচ জেতা বার্সাকে আটকে দিল সেভিয়া
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১২ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ছেলেদের ফুটবলে এখনো লিগ শিরোপা নিশ্চিত হয়নি বার্সেলোনার। অপেক্ষায় রেখেছে জাভি হার্নান্দেজের দল। তবে মেয়েদের ফুটবলে অপেক্ষা এরই মধ্যে শেষ। স্প্যানিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগা এফ জেতা নিশ্চিত করেছেন বার্সেলোনার মেয়েরা।
টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে ম্যাচ জয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছে বার্সেলোনা। লিগ প্রতিযোগিতায় জিতেছে টানা ৬২ ম্যাচ। সংরক্ষিত তথ্য–উপাত্ত অনুসারে পেশাদার পর্যায়ের প্রতিযোগিতায় এটিই কোনো দলের টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড।
বার্সেলোনার মেয়েদের টানা জয়ের এই দৌড় থেমেছে বুধবার রাতে। লিগের ২৮তম ম্যাচে সেভিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তারা। ৫৩ মিনিটে সেভিয়ার ক্রিস্তিনা মার্তিন–প্রিয়েতো সেভিয়াকে এগিয়ে দেওয়ার পর ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন আনা–মারিয়া ক্রনোসেভিচ। ২০২১ সালের জুনের পর এই প্রথম লিগে পয়েন্ট খোয়াল বার্সেলোনা।
লিগা এফে বার্সেলোনা সর্বশেষ হেরেছিল আতলেতিকো মাদ্রিদের কাছে। ওই ম্যাচের পর মৌসুমের বাকি পাঁচ ম্যাচ, ২০২১–২২ মৌসুমের পুরো ৩০ ম্যাচ এবং ২০২২–২৩ মৌসুমের ২৭তম ম্যাচ পর্যন্ত প্রতিটি খেলাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। চলতি মৌসুমের শেষ তিনটি ম্যাচ জিততে পারলে টানা দুটি মৌসুমে সব ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়া হয়ে যেত। তবে সেটি না হলেও টানা সর্বোচ্চ জয়ের অনন্য রেকর্ডটা এরই মধ্যে হয়ে গেছে।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনার মেয়েদের দলটি গত জানুয়ারিতে টানা ৫০ জয়ের মাইলফলক স্পর্শ করে। ওই সময় ফিফা বলেছিল, পূর্ণ পেশাদার লিগের মধ্যে এত বেশি টানা জয়ে বার্সেলোনাই প্রথম।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





