টিকটকের পথে হাঁটছে ফেসবুক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক এখন টিকটকে রূপ নিচ্ছে। মেটা জানিয়েছে, তারা রিলস ফিচার আরও উন্নত করছে। যাতে ব্যবহারকারীরা আরও বেশি সময় ভিডিও দেখতে আগ্রহী হন।
নতুন আপডেটে ‘ফ্রেন্ড বাবল’ নামে একটি বিশেষ ফিচার যুক্ত হচ্ছে। যেখানে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচের কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে।
মেটা আরো জানিয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের বন্ধুরা কোন ভিডিও পছন্দ করেছেন। চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করা যাবে।
মেটা বলছে, “বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুক অভিজ্ঞতার মূল অংশ ছিল। এখন আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগকে আরও জোরদার করছি।”
রিলস ব্যবস্থাকে আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশন ইঞ্জিন বা অ্যালগরিদমও উন্নত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে নতুন ও প্রাসঙ্গিক রিলস দেখাতে সক্ষম।
মেটা বলছে, এখন ফেসবুকে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।
এছাড়াও ফেসবুকে প্রতিদিন প্রকাশিত ভিডিওর মধ্যে ৫০ শতাংশ বেশি রিলস দেখা যাবে। যা ওই দিনই ক্রিয়েটররা আপলোড করেছেন। এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সাম্প্রতিক কনটেন্ট দেখতে পারবেন।
চলতি বছরের শুরুতে সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি আবার “পুরনো দিনের ফেসবুক” ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন।
তবে বিশ্লেষকরা মনে করছেন, এই আপডেটগুলো মূলত টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরি করারই অংশ। মেটা জুন মাসে ঘোষণা করেছিল, ফেসবুকে সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং এর দৈর্ঘ্যেও আর কোনো সীমা থাকছে না।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


