টিকার এসএমএস পেতে ধৈর্য ধরুন: স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
করোনার টিকার জন্য নিবন্ধন করেও যারা এখনও এসএমএস পাননি, তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৪ অক্টোবর) অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, টিকার জন্য রেজিস্ট্রেশন করার পরও যাদের এখনও এসএমএস আসেনি তাদের ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।
নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের টিকা নিতে সারা দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন, ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ২ কোটির বেশি মানুষ ২ ডোজ টিকা সম্পন্ন করেছেন। যাদের নিবন্ধন হয়েছে, এসএমএস এসেছে, তারা অবশ্যই যথা সময়ে টিকা গ্রহণ করবেন।
করোনা থেকে রক্ষা পেতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।
সংক্রমণের হার নিম্নগতি, এটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে আত্মতুষ্টির কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের অবশ্যই জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









