টিকার জন্য হু’কে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব ইইউ’র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারির ভয়াল থাকায় বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিন লাখ লাখ মানুষকে আক্রান্ত হচ্ছে মারণ এই ভাইরাসে। মৃত্যুর সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হিসেবে গোটা বিশ্ব তাকিয়ে আছে করোনাভাইরাসের টিকার দিকে। এখনো বাস্তবসম্মত ও কার্যকরী কোনো টিকা বিশ্ব তৈরি করতে পারেনি। যদিও ১৭০ টিরও বেশি টিকার উন্নয়ন নিয়ে কাজ চলছে বিশ্বে।
এমন সময় ইউরোপিয়ান কমিশন ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু)। জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি যদি করোনাভাইরাসের টিকা তৈরির উদ্যোগ নেয় তাহলে ইইউ ৪০০ মিলিয়ন ইউরো তথা ৪ হাজার ৪৫ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকা দিবে। খবর আল জাজিরার।
অবশ্য হু’র সঙ্গে টিকা তৈরির জন্য জার্মানি আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াইসুস বলেছেন— জার্মানি করোনাভাইরাসের টিকা তৈরির কাজে যোগ দিয়েছে। এর পাশাপাশি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাকি সদস্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। আশা করছি ইইউ’র সদস্য দেশগুলো একটি ব্লকে যোগ দিবে। আমি মনে করি করোনাভাইরাস মহামারি দূর করতে একাত্বতা সবচেয়ে বেশি প্রয়োজন। সহযোগিতা ও একাত্বতার মাধ্যমেই বিশ্বকে করোনা থেকে মুক্তি দেয়া সম্ভব।
বিশ্বব্যাপী এ পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ৫৩ হাজার ৫৫৩ জন।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











