টিকা তৈরিতে সহযোগিতার আহবান বৃটিশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৈশিক স্বাস্থ্য সহযোগিতায় নতুন যুগের সূচনার আহ্বান জানিয়েছেন। করোনা মহামারীর প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার তহবিল সংগ্রহের লক্ষ্যে টিকা সম্মেলন আয়োজন করছেন বরিস জনসন। সম্মেলন উপলক্ষে তিনি কোভিড -১৯ এর সম্ভাব্য টিকা তৈরিতে সহযোগিতায় বৈশিক প্রচেষ্টার এ আহ্বান জানান।
মহামারীর কারণে স্থবির হয়ে পড়া টিকা কর্মসূচির জন্যে ৭শ’ ৪০ কোটি মার্কিন ডলার এবং কোভিড -১৯ এর সম্ভাব্য ভ্যাকসিন তৈরিতে নতুন করে তহবিল সংগ্রহের লক্ষ্যে এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এক বিবৃতিতে জনসন বলেন, আমি আশা করি স্বাস্থ্য সহযাগিতার ক্ষেত্রে এই সম্মেলন নতুন যুগের সূচনা করবে, যা খুবই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবারের এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। এছাড়া ব্যক্তিগতভাবে বিল গেটসসহ আরো অনেকেই এতে অংশ নিচ্ছেন। আগামী পাঁচ বছর স্থবির হয়ে পড়া টিকা কর্মসূচি জোরদার এবং স্বল্পমূল্যে তা সরবরাহ করে ৩০ কোটি শিশুকে এর আওতায় নিয়ে আসা এই সম্মেলনের লক্ষ্য।
এছাড়া এই মহামারির কারণে বৈশিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটেছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে আসার সিদ্ধান্ত এক্ষেত্রে উল্লেখ করার মতো। তবে জনসন সতর্ক করে বলেছেন, ব্রিটেনের মতো যে সব দেশ করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে তারা উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে।
তিনি বলেন, নিয়মিত টিকা কর্মসূচিকে সহযোগিতার মাধ্যমে দরিদ্র দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে যার মাধ্যমে তারা করোনা মোকাবেলায় সক্ষম হবে। এর মধ্যদিয়ে বিশ্বে করোনা ছড়িয়ে পড়া রোধ হবে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, ভাইরাসটি আমাদের দেখিয়ে দিয়েছে আমরা পারস্পরিক কতোটা সম্পর্কিত। আমরা এক অদৃশ্য শক্তির মোকাবেলা করছি। সকলেই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







