টিকা দেয়ার কথা বলে শরীরে আগুন, দগ্ধ প্রবাসীর স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় শ্বশুরবাড়ির লোকজনের দেয়া আগুনে দগ্ধ প্রবাসীর স্ত্রী পারভীন বেগমের মৃত্যু হয়েছে। করোনার টিকা দেয়ার কথা বলে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে তার শরীরে আগুনে ধরিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন।
দগ্ধের দুই দিন পর সোমবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে পারভিন বেগমের সঙ্গে মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামী প্রবাসে থাকায় শ্বশুরবাড়ির লোকজন পারভিন বেগমকে নানা কারণে নির্যাতন করতো। বছরখানেক আগে পারভিনের দেবর আলী হোসেন পারভিনের মেয়ের পায়ে দা দিয়ে কোপ দেন।
নাতনীর পায়ে কোপ দেয়ার ঘটনায় পারভিনের বাবা দানা মিয়া থানায় একটি মামলা করেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে পারভিনের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি সোবানপুরে গিয়ে উঠতে বাধ্য হন পারভীন।
গত শনিবার দুপুরে করোনার টিকা দেওয়ার কথা বলে পারভীনকে বাড়ি থেকে ডেকে আনে শ্বশুরবাড়ির লোকজন। পরে রাতে রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় একটি বাশঁঝাড়ে নিয়ে শরীরে আগুন লাগিয়ে দেন শ্বশুরবাড়ির লোকজন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পারভীনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পারভীনের ভাই আকরাম হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত পরভীনের দেবর আলী হোসেন ও ননদের ছেলে শাহরিয়ারকে গ্রেপ্তার করে।
রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, চিকিৎসাধীন দগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ইতোমধ্যে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়েছে। আজ আদালতে রিমান্ড শুনানি হবে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









