ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৪:৪০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

টিকা নিশ্চিত হলে অর্থনীতির গতি বাড়বে: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে অর্থনীতির গতি থমকে গিয়েছে। তবে করোনার টিকা সবার জন্য নিশ্চিত হলে এই গতি বাড়বে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রেয়েসুস।

বৃহস্পতিবার আসপেন সিকিউরিটি ফোরামের অনলাইন আলোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের অনুদানের বদৌলতে অনেক মানুষের প্রাণ বেঁচেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য সংস্থার বিরোধ অর্থ নিয়ে নয়, বরং জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর ভিত্তি করে এই বিরোধ।

আলোচনা অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ানের কাছে রাশিয়ার প্রস্তাবিত টিকার বিষয়ে জানতে চাওয়া হয়। এ ব্যাপারে তিনি জানান, এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো টিকাকে নিরাপদ ও কার্যকর নিশ্চিত করা। কর্তৃপক্ষের উচিত ‘হিউম্যান চ্যালেঞ্জ’ পদ্ধতির পরিবর্তে প্রচলিত ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে টিকার কার্যকারিতা নিশ্চিত করা।

আধানম বলেন, টিকা জাতীয়করণ ভালো নয়, এটি আমাদের কোনো উপকারে আসবে না। দ্রুত পুনরুদ্ধারের জন্য সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। কয়েকটি দেশ নিরপাদ হলে সেটি সম্ভব নয়।

-জেডসি