টিকা নিয়ে ‘মিথ্যা’ বলায় সেরামের মানহানি মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের টিকার ট্রায়ালে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে জানিয়ে ‘মিথ্যা’দাবি করায় এক স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। এর আগে শারীরিক ক্ষতি হওয়ায় পাঁচ কোটি রুপি দাবি করেছিলেন সে স্বেচ্ছাসেবক। এনডিটিভি।
সেরাম ইনস্টিটিউটকে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়ে ওই ব্যক্তি দাবি করেছেন, সেরামের উৎপাদিত ‘কোভিশিল্ড’ টিকা নেওয়ার পরে তাঁর স্নায়ুতন্ত্র প্রায় সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। আচরণগত নানা পরিবর্তন আসে। এ কারণে ক্ষতিপূরণ হিসেবে তিনি পাঁচ কোটি রুপি সেরামের কাছে দাবি করেন। এ ছাড়া অবিলম্বে টিকার ট্রায়াল বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।
২১ নভেম্বর এক নোটিশে তিনি এ দাবি করেন। এরপর ওই স্বেচ্ছাসেবকের দাবি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে ১০০ কোটি রুপির মামলা করল সেরাম। নোটিশের অভিযোগগুলো বিপজ্জনক ও ভ্রান্ত ধারণাভিত্তিক বলেছে সেরাম। টিকার ট্রায়ালের সঙ্গে তাঁর স্বাস্থ্য সংকটের কোনো সম্পর্ক নেই বলেও দাবি সেরামের।
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া পক্ষ থেকে বলা হয়েছে, ‘নোটিশে বিবৃত অভিযোগগুলো বিপজ্জনক ও ভ্রান্ত ধারণার ভিত্তিতে করা। স্বেচ্ছাসেবকের স্বাস্থ্যজনিত পরিস্থিতির প্রতি পূর্ণ সমবেদনা রয়েছে সেরাম ইনস্টিটিউটের। কিন্তু ভ্যাকসিন ট্রায়ালের সঙ্গে তাঁর স্বাস্থ্য সমস্যার কোনো সম্পর্ক নেই। ওই স্বেচ্ছাসেবী তাঁর স্বাস্থ্য সংকটের জন্য কোভিডের টিকার ট্রায়ালের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করেছেন।’
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











