ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২০:২২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

টিকা প্রয়োগের দিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সোমবারের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে এমন দিনে করোনায় মৃত্যুর এই মাইলফলক ছাড়াল যেদিন দেশটিতে করোনা টিকাদান শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসেকে প্রথম টিকা দেওয়া হয়।

জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে দৈনিক প্রায় আড়াই হাজারের বেশি করে মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার ও শনিবার তিন হাজারের বেশি করে মৃত্যু হয়েছে।

এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৬৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

-জেডসি