টিকা বিতরণে ৬০ শতাংশই পেয়েছে যুক্তরাষ্ট্র-চীন-ভারত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটাবিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন মারা যাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের তালিকাতেও নাম উঠছে লাখো মানুষের। তবে কোভিডের টিকা বিতরণে রয়ে গেছে বৈষম্য, এখন পর্যন্ত বিশ্বে করোনার প্রায় ২০০ কোটি ডোজ টিকা বিতরণ করা হয়েছে— যার ৬০ শতাংশই গেছে মাত্র তিনটি দেশে। এই তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গ্রেব্রেইয়েসুসের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস অ্যালওয়ার্ড এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি সপ্তাহে আমরা করোনাভাইরাসের সহজলভ্য ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ বিতরণের মাইলফলক পেরিয়ে যাবো। এসব ভ্যাকসিন বিশ্বের ২১২টিরও বেশি দেশে বিতরণ করা হচ্ছে।
ব্রুস অ্যালওয়ার্ড বলেন, ২০০ কোটি ডোজ ভ্যাকসিনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো— এর ৭৫ শতাংশের বেশি ডোজ গেছে মাত্র ১০টি দেশে। আর এসব ডোজের ৬০ শতাংশ পেয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেছেন, বিশ্বের ১২৭টি দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোভ্যাক্স। ভ্যাকসিন প্রাপ্তি যাদের জন্য চ্যালেঞ্জ; তাদের মধ্যে বেশ কয়েকটি দেশ কোভ্যাক্সের কল্যাণে টিকাদান শুরু করছে।
ব্রুস অ্যালওয়ার্ড বলেন, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রে যে ২০০ কোটি ডোজ গেছে তার ৬০ শতাংশই স্থানীয়ভাবে উৎপাদন, সংগ্রহ ও ব্যবহার করা হয়েছে। ভ্যাকসিন বিতরণের এই বৈষম্যের বিপরীত দিকও তুলে ধরেছেন ব্রুস অ্যালওয়ার্ড। তিনি বলেছেন, বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ০ দশমিক ৫ শতাংশ ভ্যাকসিন গেছে। কিন্তু এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ বসবাস করে।
দরিদ্র দেশগুলোর করোনা টিকাপ্রাপ্তি নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠিত বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ডোজ বিতরণ করা হয়েছে। এছাড়া ভারতে করোনাভাইরাসের ধ্বংসাত্মক দ্বিতীয় ঢেউয়ের কারণে টিকার সরবরাহ বিঘ্নিত হওয়ায় ভ্যাকসিনের আরও প্রায় ২০ কোটি ডোজ বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রুস অ্যালওয়ার্ড।
তিনি বলেন, এই সমস্যার সৃষ্টি হয়েছে সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে। ভারত এবং অন্যদের সমস্যার কারণে আমরা এই বাধার সম্মুখীন হয়েছি। আমরা এই শূন্যতা পূরণে সমস্যার মুখোমুখি হয়েছি।
ব্রুস অ্যালওয়ার্ড বলেছেন, কোভ্যাক্সের মাধ্যমে আরও ১৫ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি ছিল। কিন্তু এটাতে বর্তমানে দু’টি বড় ধরনের সমস্যা রয়েছে। প্রথমত, এই প্রতিশ্রুতির খুব সামান্যই জুন-জুলাইয়ের মাধ্যমে পূরণ করা সম্ভব। এর মানে হলো আমাদের এই শূন্যতা থাকবেই।
দ্বিতীয় সমস্যাটি হলো ভ্যাকসিন ডোজের প্রাপ্তি। আমরা যদি চলতি বছরেই বিশ্বের ৩০-৪০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে চাই, তাহলে এখন থেকে আগামী সেপ্টেম্বর শেষের আগেই আরও ২৫ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








