টিপু সুলতানের ইতিহাস বাদ পাঠ্যসূচি থেকে
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
টিপু সুলতান, মহীশুরের শাসক।
দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের সরকার সপ্তম শ্রেণির পাঠ্যসূচি থেকে টিপু সুলতান ও তার বাবা হায়দার আলি সংক্রান্ত অধ্যায়টি বাদ দিয়েছে।
তারা বলছে, করোনাভাইরাস সংক্রমণের জন্য স্কুল বন্ধ, তাই প্রতিটা শ্রেণির পাঠ্যসূচিই কমিয়ে দেওয়া হচ্ছে। সেজন্যই টিপু সুলতানের অধ্যায় যেমন বাদ পড়েছে, তেমনই বাদ পড়েছে শিবাজী, ইসলাম ও খৃষ্টান ধর্ম সম্বন্ধীয় কয়েকটি অধ্যায় এবং ভারতের সংবিধানের অধ্যায়ও।
ওই রাজ্যের বিজেপি শাসিত সরকার এর আগেও পরিকল্পনা করেছিল টিপু সুলতানের বিষয়টি স্কুলের পাঠ্যক্রম থেকে বাদ দিতে।
কর্ণাটকের সরকার বলছে, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসের সিলেবাসই অন্তত ৩০ শতাংশ কমানো প্রয়োজন। সংক্ষেপিত সিলেবাস স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে দেয়ার পরেই জানা যায় যে সপ্তম শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ পড়েছে মহীশুরের শাসক টিপু সুলতান এবং তার বাবা হায়দার আলি সংক্রান্ত অধ্যায়টি।
যদিও সরকার যুক্তি দিচ্ছে, ষষ্ঠ এবং দশম শ্রেণিগুলিতে টিপু সুলতানের বিষয়ে পড়ানো বন্ধ হচ্ছে না, তবে টিপু সুলতানকে নিয়ে গবেষণা করেছেন, মাইসোর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক সেবাস্টিয়ান যোসেফ বলছিলেন, করোনা সংক্রমণকে সামনে রেখে আসলে যেসব বিষয় সরকারের পছন্দ নয়, সেগুলিকেই বাদ দেয়া হয়েছে।
মি. যোসেফের কথায়, "করোনা সংক্রমণের কারণে স্কুলের পাঠ্যক্রম কিছুটা কমাতে হবে বলা হচ্ছে। এটা তাদের কাছে একটা সুযোগ এনে দিয়েছে - যেসব বিষয়গুলি তাদের অপছন্দের, সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন হায়দার আলি, টিপু সুলতান আছেন, তেমনই ভারতের সংবিধানের বিষয়ও বাদ পড়েছে।"
তিনি বলেন, বাদ দেয়া প্রতিটা বিষয়ই কর্ণাটক এবং ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেরিঙ্গাপত্তমের যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে মারা যান মহীশূরের রাজা টিপু সুলতান।
সেরিঙ্গাপত্তমের যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে মারা যান মহীশূরের রাজা টিপু সুলতান।
"স্বাধীনতার পর থেকেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাঠ্যক্রমে একটা সুষমতা ছিল। কিন্তু যখনই দলীয় চিন্তাভাবনা অনুযায়ী কিছু বিষয় বাদ দেওয়া হতে থাকবে, তখন তো ইতিহাস অধ্যয়নের বড় ক্ষতি করা হবে," বলছিলেন অধ্যাপক সেবাস্টিয়ান যোসেফ।
কর্ণাটকের বিজেপি শাসিত সরকার এর আগেও টিপু সুলতানের বিষয়টি স্কুলের পাঠ্যক্রম থেকে বাদ দেয়ার উদ্যোগ নিয়েছিল।
কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া টিপু জয়ন্তী পালনও বন্ধ করে দেওয়া হয়েছে।
হিন্দুত্ববাদী ইতিহাসবিদরা বলে থাকেন যে টিপু সুলতানকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের জন্য মনে রাখা হয়, কিন্তু আসলে তিনি ছিলেন একজন অত্যাচারী শাসক।
কোডাগু জেলায় শত শত হিন্দুকে তিনি হত্যা করিয়েছিলেন এবং জোর করে ধর্মান্তরিত করেছিলেন বলেও তারা মনে করেন।
কিছু হত্যা এবং ধর্মান্তরকরণের ঘটনা ওই সময়ে হলেও তার জন্য টিপু সুলতান কোনওমতেই দায়ী ছিলেন না বলে মনে করেন স্বাধীন চিন্তাশীল ইতিহাসবীদেরা।
তারা বলে থাকেন, টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়ে ছিলেন, তাতেই বিব্রত হয়ে ব্রিটিশরা টিপু সুলতানকে অত্যাচারী শাসক বলে প্রতিপন্ন করতে চেয়েছিলেন। সেই ধারাই এখন হিন্দুত্ববাদীদের গলায় শোনা যাচ্ছে বলে মনে করেন মি. যোসেফের মতো ইতিহাসবিদরা।
এর আগে যখন ইতিহাস বই থেকে টিপু সুলতানকে বাদ দেয়ার প্রসঙ্গ এসেছিল, সেই সময়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়, যার প্রধান ছিলেন হাম্পি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক টি. আর. চন্দ্রশেখর।
তিনি বলছিলেন, "আমরা সরকারকে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলাম যে টিপু সুলতানের ইতিহাস পাঠ্যক্রম থেকে বাদ দেয়া যাবে না। কিন্তু এবারে করোনার জন্য সিলেবাসে যে কাটছাঁট করা হয়েছে তার আগে সরকার আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করে নি।
"সিদ্ধান্ত নেয়ার পরে বুধবার শিক্ষা দপ্তর থেকে ফোন করে বলা হয় যে তারা সংক্ষেপিত সিলেবাস আমাদের পাঠাবে। কিন্তু এখন সেটা পাঠিয়ে কী লাভ - সিদ্ধান্ত তো তারা নিয়েই নিয়েছে।"
শুধু যে হায়দার আলি বা টিপু সুলতানের বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, তা নয়। বাদ পড়েছে শিবাজী, ইসলাম, খৃষ্টান ধর্ম সম্বন্ধীয় বেশ কিছু অধ্যায় এবং ভারতের সংবিধানের অধ্যায়টিও।
ব্যাঙ্গালোরের আর্চবিশপ পিটার ম্যাকাডো মনে করেন, যে সব বিষয় বাদ দেয়া হয়েছে, সেগুলি কমবয়সী ছাত্রদের মনে গেঁথে দেওয়ার এটাই উপযুক্ত সময়।
আর্চবিশপ পিটার ম্যাকাডোর কথায়, "করোনার জন্য সিলেবাস কমাতে হবে, সেই যুক্তি ঠিকই আছে। কিন্তু ধর্মীয় বিষয়গুলি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া উচিত নয়। স্কুলের ছাত্রদের বয়সেই তাদের সব ধর্মের ইতিহাস জানা উচিত। ভারতের সব ধর্মের সহাবস্থান রয়েছে - সেটাই তো ছাত্রদের মাথায় ছোটবেলাতেই গেঁথে দেওয়া উচিত।"
সরকারি টেক্সট বুক কমিটি জানিয়েছে যে তারা কোনও কিছুই বাদ দেয় নি, কিন্তু যেসব অধ্যায় এক ক্লাসে পড়ানো হচ্ছে বা হবে, সেগুলি সব ক্লাসে আবারও পড়ানোর প্রয়োজন ছিল বলে তারা মনে করে নি।
আবার বাদ পড়া কিছু বিষয় তারা বাড়ির কাজ এবং প্রোজেক্ট ওয়ার্কের মাধ্যমে সিলেবাসে রেখেছেন।
কিন্তু সমালোচনার মুখে বুধবার তারা বলছে, কাটছাঁট করা সিলেবাস পড়ানোর সিদ্ধান্ত আপাতত কার্যকর করা হবে না।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



