টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঘিনীরা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৮ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে সালমা-রুমানারা। আর এই জয়ের মাধ্যমে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাঘিনীরা।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের করা ১২৫ রানের জবাবে মাত্র ৭৬ রানে শেষ হয় স্কটিশ মেয়েদের ইনিংস।
এই জয়ের মাধ্যমে প্রতিযোগিতার ফাইনালও নিশ্চিত করেছে সালমারা। চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। কয়েকদিন আগেই এই আইরিশ মেয়েদের হারিয়েছিল সালমা খাতুনের দল।
বাছাইপর্বের শুরুতে বিশ্বকাপে ওঠার সমীকরণে অন্যদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। মাঠের লড়াইয়েও তার প্রমাণ দিয়েছেন বাঘিনীরা। পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
ম্যাচ শুরুর আগে সালমা-ফারজানাদের সামনে একমাত্র সমীকরণ ছিল সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত। এ দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে লক্ষ্যটা খুব একটা বড় করতে পারেননি সালমারা। নিগার সুলতানা (৩১), শামীমা সুলতানা (২২), আয়েশা রহমান (২০), সানজিদা ইসলাম (১৯) ও ফাহিমা খাতুনের (১৫) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১২৫ রানের মাঝারি স্কোর দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা।
এদিকে স্কটিশ মেয়েদের শুরুটা ছিল একেবারে ধীরগতির। তারা প্রথম ১০ ওভারে তোলে মাত্র ৪০ রান। অবশ্য এ সময়ে মাত্র একটি উইকেট হারায় তারা। রুমানা, সালমা, জাহানারা, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বচ্ছন্দে ছিলেন না স্কটিশ মেয়েরা। শেষ ১৪ রানে ৬ উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৭৬ রান করে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস। লেগ স্পিনার রুমানা আহমেদ ১০ রানে নেন ২ উইকেট। এ ছাড়া নাহিদাও নেন দুটি উইকেট।
শনিবার উট্রেক্টে ফাইনালে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলার বাঘিনীরা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



