ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

টি-২০ নারী বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

শেষরক্ষা হল না। গ্রুপ লিগের প্রতিটা ম্যাচে ভাল পারফরম্যান্স সত্ত্বেও টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে আটকে গেল ভারতের মেয়েরা।


আট বছর পর ভারতের নারী দল টি২০ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। গায়ানায় অনুষ্ঠিত গ্রুপ বি-এর ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারায় ৫২ রানে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হল তারা। ১৭ বল বাকি থাকতে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে গেল ভারতীয় নারী দল। ৪৭ বলে ৫৩ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ডের অ্যামি জোনস।

 

ভারতীয় সময় আজ শুক্রবার ভোরে অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল ভারত। টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১২ রান তোলে ভারত।


ওপেনার স্মৃতি মন্দানা ৩৪ রান করে আউট হন। তানিয়া ভাটিয়া ১১ রানে আউট হয়ে গেলে দলের হাল ধরেন জেমাইমা রডরিগেস৷ ২৬ রান করে দলকে ভাল জায়গায় নিয়ে গেলেও ইংল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ছিল ৮৯।

 

রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ২ উইকেটেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড৷ উইকেটকিপার অ্যামি জোনসের ৪৫ বলে ৫৩ রান ও নাতালিয়ে স্কিভারের ৪০ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংসের কাছে কার্যত বিধ্বস্ত হয় টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস্টি জর্ডন ও সোফি একলস্টোন ৷ 


অন্যদিকে প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ৷ প্রসঙ্গত, ৫০ ওভারের একদিনের বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডের কাছেই হেরেছিল ভারত।