টি-২০: ৬ রানে অল আউট মালি নারী দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
নারীদের একটি টি-২০ টুর্নামেন্টে মাত্র ৬ রানে অল আউট হবার লজ্জাজনক রেকর্ড গড়েছে মালি। রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে মালির দেয়া ৬ রানের লক্ষ্য টপকে যেতে রুয়ান্ডা নারী দলকে মাত্র ৪ বল খেলতে হয়েছে।
এর মাধ্যমে নারীদের টি-২০ ম্যাচে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড গড়েছে মালি। এর আগে এ বছরই জানুয়ারিতে ব্যাংককে নারী টি-২০ স্ম্যাশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চীন মাত্র ১৪ রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল। আরব আমিরাতের গড়া ৩ উইকেটে ২০৩ রানের জবাবে চীন মাত্র ১০ ওভারে ১৪ রানে অল আউট হয়। ১৮৯ রানের বিশাল জয় নিয়ে আরব আমিরাত নারীদের টি-২০ টুর্নামেন্টে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ে। তবে ১১৬ বল হাতে রেখে রুয়ান্ডার জয়টি এখন সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
মালির ইনিংসটি ৯ ওভার পর্যন্ত স্থায়ী ছিল। ৬ রানের মধ্যে মাত্র এক রান এসেছে ব্যাট থেকে। ওপেনিং ব্যাটার মারিয়াম সামাকে ঐ ১ রান সংগ্রহ করেন। এরপর প্রত্যেকেই শুণ্য রানে ফিরে গেছে। বাকি পাঁচ রান এসেছে অতিরিক্ত খাতা থেকে।
রুয়ান্ডার হয়ে ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার জোসিয়ানে নাইরানকুনডিনেজা কোন রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে। আরেক মিডিয়াম পেসার মেরি ডিয়ানে ও লেগ স্পিনার মারগুয়েরিটে দুটি করে উইকেট পেয়েছেন। বিমেনিমানা তার ৩ ওভারে সর্বোচ্চ ২ রান দিয়েছেন। জবাবে রুয়ান্ডার দুই ওপেনার উয়িমবাবাজি ও নাইরানকুনডিনেজা মালির ওপেনিং বোলার ইয়োমা সানগারের প্রথম ওভারেই জয় তুলে নেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











