‘টুইট-রানি’ কৃষককন্যা চারুলতা বারিক!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার
চারুলতা বারিক।
দীপার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা সাড়ে ছ’হাজারের মতো। আর দীপা ফলো করেন হাজার পাঁচেক অ্যাকাউন্ট। তবে মানুষের বিপদ বুঝলেই সরকারের নজরে পড়বে এমন টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করে টুইট করতে জানেন তিনি। আর তাতে কাজের কাজ হয়ে যায়।
ভাল নাম চারুলতা বারিক। তবে দীপা নামেও সমান পরিচিত। এখন নতুন নাম হয়েছে ‘টুইট-রানি’। ওড়িশার এক প্রত্যন্ত গ্রামের মেয়ের এমন নাম দিয়েছেন তার ভক্তরাই। আসলে ভক্তের সংখ্যাও তো কম নয়। দীপার খ্যাতি টুইটারে জনপ্রিয়তার জন্য নয়, টুইটারকে ব্যবহার করে মানুষের সমস্যা সমাধানের জন্য।
দীপার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা সাড়ে ছ’হাজারের মতো। আর দীপা ফলো করেন হাজার পাঁচেক অ্যাকাউন্ট। তবে মানুষের বিপদ বুঝলেই সরকারের নজরে পড়বে এমন টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করে টুইট করতে জানেন তিনি। আর তাতে কাজের কাজ হয়ে যায়। আসলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক থেকে মুখ্যমন্ত্রীর দফতর সবাই চেনে দীপার অ্যাকাউন্টকে। তাই কাজ হয়ে যায়। দিন দিন বাড়তে থাকে দীপার জনপ্রিয়তা। ইতিমধ্যেই হাজার পাঁচেক মানুষের উপকার করেছেন টুইটারকে অস্ত্র বানিয়ে।
ওড়িশার বরগড়া জেলার পাইকামাল ব্লকের প্রত্যন্ত টেমরি গ্রাম। সেই গ্রামের বাসিন্দা দীপা ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তরের ছাত্রী। বাবা অম্রুত বারিক কৃষক। মা সুষমা বারিক অঙ্গনওয়াড়ি কর্মী। এমনই এক পরিবারের মেয়ে দীপার হাতে মোবাইল ফোন আসে ২০১৯ সালে। জন্মদিনে বাবা উপহার দিয়েছিলেন। পরে স্থানীয় সমাজকর্মী দিবসকুমার সাহুর কাছে শেখেন, কী ভাবে টুইটার ব্যবহার করতে হয়। কী ভাবে মন্ত্রী থেকে সরকারি কর্তাব্যক্তিদের ট্যাগ করা যায়।
প্রথম উদ্যোগ এক বৃদ্ধার জন্য। তার গ্রামেরই বাসিন্দা ওই বৃদ্ধার কাঁচা বাড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। সরকারি দফতরকে ট্যাগ করে ছবি-সহ বৃদ্ধার দুরবস্থার কথা টুইট করেন দীপা। কাজ হয় সেই টুইটে। সরকারের পক্ষ থেকে ৯৮ হাজার টাকার সাহায্য এবং পাকা বাড়ি পেয়ে যান বৃদ্ধা। দীপা পান বৃদ্ধার আশীর্বাদ আর প্রেরণা। এর পরে একের পর এক মানুষের দুঃখ দুর্দশার কথা টুইটে তুলে ধরতে থাকেন। সাফল্যও মিলতে থাকে। ইতিমধ্যেই সাফল্যের সংখ্যা হাজার পাঁচেক।
দীপা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথমেই তিনি দেখে নেন অভাব বা সমস্যাটা সত্যি কি না। আর সেটা যাচাই করার পরেই টুইট করেন। ধীরে ধীরে তার পরিচয় বাড়তে থাকে। স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে ওঠেন। নিজের গ্রাম থেকে ব্লক হয়ে জেলার মানুষের কথা বলতে শুরু করেন। এখন ওড়িশার অন্যান্য প্রান্তের মানুষের কাছেও পৌঁছে গেছে দীপার পরিচয়। সরকারি সুযোগ সুবিধা পাওয়ার মাধ্যম হিসেবে দীপাকে পেয়েছেন অনেক অসহায় মানুষ। প্রাকৃতিক দুর্যোগে আটকে পরা মানুষের উদ্ধারে সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়া থেকে বিধবা ভাতা আদায়ে মোবাইল ফোনই দীপার সমাজসেবার অস্ত্র।
সূত্র: আনন্দবাজার
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


