টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা জানানোর পর তিনি ফাতেহা পাঠ এবং পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দুদিনের সফরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সেখানে তিনটি গাছের চারা রোপণ এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন তিনি।
পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল পৌনে নয়টার দিকে মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়কপথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গী হয়েছেন আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।
রবিবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। এদিন বিকালেই টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী