টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষে সাফল্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার
টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষে সাফল্য
ভাসমান বেডে মাঠ পর্যায়ে গবেষণায় গ্রীস্মকালীন টমেটো চাষাবাদে সাফল্য মিলেছে। এ বছর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের ৫টি ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটোর গবেষণা মূলক চাষ করা হয়। ৩০ ফুট লম্বা ও সাড়ে ৪ ফুট চওড়া ১টি বেডে ৬৫ থেকে ৭০ কেজি গ্রীস্মকালীন টমেটো উৎপাদিত হয়েছে। সেই হিসেবে ৫টি বেডে প্রায় সাড়ে ৩০০ কেজি গ্রীস্মকালীন টমেটো ফলন পাওয়া গেছে।
বিষয়টি এখনো গবেষণা পর্যায়ে রয়েছে। আগামী বছর গোপালগঞ্জে ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষ সম্প্রসারণ করে অধিকতর গবেষণা করা হবে। কৃষকের সাথে গবেষকরা একযোগে এ কাজে অংশ নেবে বলে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের ইনচার্জ ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হওলাদার জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরো বলেন, ফিল্ডে গ্রীস্মকালীন টমেটো চাষে বাড়তি যতœ নিতে হয়। সরাসরি বৃষ্টির পানি থেকে টমোটো ক্ষেতে রক্ষায় টানেল করে দিতে হয়। তারপর ব্যাপক পরিচর্যা করতে হয়। এরপরও ফিল্ডে গ্রীস্মকালীন টমেটো চাষে সাফল্য পাওয়া সহজ কথা নয়। ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদে সাফল্য পাওয়া ফিল্ড থেকে আরো কঠিন কাজ। আমাদের তত্ত্বাবধানে গত ২৮ জুলাই টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের কৃষক অবনি বিশ্বাস ৫টি বেডে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীস্মকালীন টমেটোর জাত রারি হাইব্রিড টমেটো-৮ চাষাবাদ করেন।
তিনি আরও বলেন, এখানে আমি, আমার বৈজ্ঞানিক সহকারী ও কৃষক একযোগে নীবিড়ভাবে কাজ করেছি। তারপর মাঠ গবেষণায় ভাসমান বেডে টমেটো চাষে সাফল্য পেয়েছি। আমরা কৃষককে ভাসমান কৃষির আধৃনিক প্রযুক্তি শেখাচ্ছি। এখানে এ প্রযুক্তি নিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করছে। কৃষককে প্রাকটিক্যাল ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাতা, লতা জাতীয় সবজি, ফল, মসলাসহ বিভন্ন ফসল উৎপাদনের কলাকৌশল আয়ত্ত করতে আমরা সহযোগিতা করছি। এতে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয় করণ প্রকল্প কৃষকদের সব ধরণের সাপোর্ট দিচ্ছে।
ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, ভাসমান বেডে পেঁয়াজ, মরিচ, আদার পর গ্রীস্মকালীন টমেটো চাষে গবেষণায় সাফল্য মিলেছে। বর্ষাকালে আমদের দেশে সবজির সংকট থাকে।
তিনি বলেন, এ সময়ে ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদ বাড়াতে আমরা কাজ করছি। এতে ব্যাপক সাফল্য পেলে এখান থেকে গ্রীস্মকালীন টমেটোর চাহিদা অনেকাংশেই পূরণ কারা সম্ভব হবে। এ আশায় আমরা কৃষকদের নিয়ে মাঠ গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি ।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বাসার বলেন, মাঠ গবেষণায় ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। এটি ধরে রাখতে আমরা আগামী বছর অন্তত ১০০ বেডে গ্রীস্মকালীন টমেটো করব। সেখানে সাফল্য পেলে তারপর আমরা ভাসমান বেডে বাণিজ্যিকভাবে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদ করতে কৃষককে উদ্বুদ্ধ করব।
টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের কৃষক অবণি বিশ্বাস বলেন, ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষাবাদ একটি নতুন প্রযুক্তি। এ চাষাবাদে টানেল ব্যবহৃত হয়। সেই সাথে টমেটো ক্ষেতে ব্যাপক পরিচর্যা করতে হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি বিজ্ঞানী ড. মহসীন হাওলাদার ও বৈজ্ঞানিক সহকারীরা আমাদের সাথে কাজ করেছেন। তারা গবেষণার সাইড দেখেছেন। ৭ দিন পর পর ক্ষেত দেখতে এসেছেন। আমরা চাষাবাদ ও পরিচর্যার সাইডে কাজ করেছি। সবার অক্লান্ত পরিশ্রমে আমাদের এলাকায় এ প্রথাম ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো উৎপাদিত হয়েছে।
তিনি আরও বলেন, তবে এটি সহজ কাজ নয়। ভাসমান বেডে গ্রীস্মকালীন টমেটো চাষ সম্প্রসারণ একটু কঠিন হবে। কারণ এতে খাঁটুনি খুব বেশি। তবে খাঁটুনি বেশি হলেও প্রতি বেডে ৬৫ থেকে ৭০ কেজি টমেটো ফলন পেয়েছি। প্রতি কেজি টমেটো ৮০ টাকা দরে বিক্রি করেছি। এখান থেকে আমি প্রায় ২৮ হাজার টাকার টমেটো বিক্রি করেছি।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, গোপালগঞ্জে ভাসমান বেডে সব ফসল চাষাবাদে সাফল্য মিলেছে। সর্বশেষ গ্রীস্মকালীন টমেটোতেও মাঠ গবেষণায় ভালো ফলন পাওয়া গেছে। এটি ভাসমান বেডের সম্ভাবনাময় ফসল হিসেবে হাতছানি দিচ্ছে। গ্রীস্মকালীন টমেটো একটি উচ্চ মূল্যের ফসল। এটির চাষাবাদ ভাসমান বেডে সম্প্রসারণ করতে পারলে কৃষক লাভবান হবেন। কৃষকের আয় বাড়বে। তাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। এটি আমাদের কৃষক ও কৃষির জন্য সুখবর ।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








