নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
যশোর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে ঘরে আটকে রাখতে চায়। সে কারণেই দলটির শীর্ষ নেতা আন্তর্জাতিক গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ-কোটি কর্মজীবী মা-বোনকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন। এভাবে নারীদের অবমূল্যায়ন করে দেশের উন্নয়ন সম্ভব নয়।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় যশোরের উপশহর কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ‘তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের কথা বলে মাঠে প্রচার চালায়। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কীভাবে সৎ লোকের শাসন কায়েম করবে?
তিনি বলেন, তারা সকাল-বিকাল শুধু মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না। তাদের কারণেই একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। ফলে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘নারীদের শিক্ষিত করতে আমার মা বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিনামূল্যে করেছিলেন। বিএনপি সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমূখ।
সভায় তারেক রহমান বলেন, একটি দল নিশিরাতের ভোট ও পাতানো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।’
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










