ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৬:০০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবাসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টেকনাফের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭ কোটি টাকা মুল্যের ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ জুলেখা বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

টেকনাফের হ্নীলায় অন্যতম ইয়াবা মওজুদের গোডাউন হিসাবে খ্যাত লেদা লামার পাড়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ জুলেখা বেগমকে (২২) আটক করতে সক্ষম হন। তাঁর ব্যবহৃত মোবাইল সেটও জব্দ করা হয়েছে।

র‌্যাব সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাতের প্রথম প্রহর (রাত সোয়া ১২টায়) র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকষ দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ার মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে চিহ্নিত কিছু মাদক কারবারী পালিয়ে যায়।

পরে বাড়ি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ রাসেলের স্ত্রী জুলেখা বেগমকে (২০) আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৭ কোটি ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা। ধৃত মহিলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

-জেডসি