টেক্সট মেসেজ যখন শিশুর জন্মের কারণ
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
প্রতীকী ছবি
লেনি কেহন্ট ও জেরেমি কেহন্ট দম্পতি সন্তানের জন্য পরিকল্পনা করছিলেন। স্বামী জেরেমি যেন ধূমপান ছেড়ে দেন, সেজন্য নিয়মিত তাকে অনুরোধ করতেন স্ত্রী লেনি।
২০১৬ সালের মে মাসে স্ত্রী লেনিকে পাঠানো এক টেক্সট মেসেজে জেরেমি প্রতিজ্ঞা করেন যে তিনি ধূমপান ছেড়ে দেবেন। ঐ মেসেজে স্ত্রী'র কাছে আরেকটি অদ্ভূত অনুরোধও করেন জেরেমি।
তিনি লেখেন, আমি যদি কখনো মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে কোমায় চলে যাই অথবা ব্রেইন ডেড হয়ে যাই, তাহলে আমাকে সয়ংক্রিয়ভাবে বাঁচিয়ে রাখবে এবং আমার শুক্রাণু নিয়ে সন্তান জন্ম দেবে।
সেসময় লেনি চিন্তাও করতে পারেননি যে কয়েকদিনের ম্যধেই তাকে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ঐ টেক্সট মেসেজ পাওয়ার মাস দুয়েকের মধ্যেই এক মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় জেরেমি কেন্টের। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই জেরেমির পাঠানো টেক্সট মেসেজের কথা মনে পড় লেনির।
"জেরেমি'র মৃত্যুর রেশ কাটার আগেই আমার স্বাভাবিকভাবেই ঐ টেক্সট মেসেজটির কথা মনে পড়ে। আমার পাশে সেসময় আমার মা, খালা ও বন্ধু ছিল। আমি তখনই তাদেরকে টেক্সট মেসেজটি দেখাই এবং জানাই যে আমি এই চেষ্টা করে দেখতে চাই।"
কিন্তু ততক্ষণে জেরেমির মৃত্যুর ২৪ ঘন্টা পেরিয়ে গেছে। লেনি তখনও নিশ্চিত ছিলেন না যে তার শরীর থেকে শুত্রাণু নেয়া আদৌ সম্ভব হবে কিনা।
সেসময় ইউরোলজিস্ট ক্যাপি রথম্যানের সাথে যোগাযোগ করেন তিনি।
ডাক্তার রথম্যানও নিশ্চিত ছিলেন না যে জেরেমি'র দেহ থেকে শুক্রাণু নিয়ে আসলেই কার্যকরভাবে তা লেনির ডিম্বানুতে প্রবেশ করিয়ে সন্তান জন্ম দেয়া সম্ভব হবে কিনা।
"শুক্রাণু ৩২ বছর সংরক্ষণ করে রাখার পরও তা থেকে সন্তান জন্ম নিতে পারে, কিন্তু ৩৬ ঘন্টা আগে মৃত ব্যক্তির শুক্রাণু কতটা কার্যকরভাবে কাজ করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল আমার", বলেন ডাক্তার রথম্যান।
"মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার বীর্যও মারা যায় না। আমরা চাইলে বীর্য বের করে এনে সংরক্ষণ করতে পারি।"
সেভাবেই জেরেমির মৃত্যুর ৪৪ ঘন্টা পর তার বীর্য নিষ্কাষন করা হয়। কিন্তু তার শুক্রাণু তখনও জীবিত রয়েছে কিনা, তা নিয়ে সন্দিহান ছিলেন সবাই। সন্দেহের অবসান ঘটে জেরেমির মৃত্যুর ১১ মাস পর যখন তার ও লেনি'র একটি কন্যা সন্তান জন্ম নেয় তখন।
জেরেমি'র মৃত্যুর দুই বছর হয়ে গেলেও এখনও তার শুক্রাণু সংরক্ষণ করে রাখা হয়েছে। লেনি যদি ভবিষ্যতে আবার জেরেমি'র সন্তানের মা হতে চায়, তাহলে ঐ শুক্রাণু ব্যবহার করা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


