ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:১১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

টেক্সাসে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় প্রার্থনা করার সময় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। পরে গির্জারই এক সশস্ত্র সদস্যের পাল্টা গুলিতে বন্দুকধারী মারা যান।রবিবার দেশটির স্থানীয় সময় বেলা ১২টার একটু আগে টেক্সাসের ওই গির্জায় এই হামলা চালানো হয়।

টেক্সাসের ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের এই দিনের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো। এর মধ্যেই বন্দুকধারী চার্চের ভেতরে একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে এক ব্যক্তি দুই ব্যক্তিকে লক্ষ্য করে তার শটগান থেকে গুলি ছোড়েন। এতে ওই দুইজন আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান। আর গির্জার নিরাপত্তারক্ষীর গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়।

তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে। হোয়াইট সেটেলমেন্টের পুলিশপ্রধান জেপি বেভারিং বন্দুকধারীকে মোকাবেলায় চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেছেন।

চলতি বছর টেক্সাসে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত আগস্টে এল পাসোর ওয়ালমার্টের দোকানে গুলির ঘটনায় ২২ জন ও একই মাসে ওডেসা-মিডল্যান্ডে হামলার ঘটনায় ৭ জন মারা যান।

-জেডসি