ট্যাক্স রেট কমিয়ে রাজস্ব বাড়ানো সম্ভব: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আগামীতে ট্যাক্স রেট কমিয়ে করের আওতা বাড়ানো হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এখন তিন লাখ কোটি টাকা কর আদায় করা হচ্ছে। আশা করছি, ট্যাক্স রেট কমিয়ে চার লাখ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। আমরা প্রমাণ করতে চাই, ট্যাক্স রেট কমিয়ে রাজস্ব বাড়ানো সম্ভব।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি কর হার না বাড়িয়ে কর প্রদানকারীর সংখ্যা বাড়িয়ে রাজস্ব বাড়ানোর প্রতি জোর দেন।
অর্থমন্ত্রী বলেন, কোন আইটেমে ট্যাক্স কমানো যায়, এগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি ভালোবাসা দেব। কাউকে জেল জরিমানা দেব না। ট্যাক্সের প্রতিটা আইটেম নিয়ে স্টাডি করব। কোন আইটেমে ট্যাক্স কমানো যায় এগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।
সেমিনারে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার প্রমুখ।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











