ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন

ট্রাকের ধাক্কায় মিরপুরে প্রাণ হারালো নানি-নাতনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রূপনগর বেড়িবাঁধে পাম্প হাউজের পাশের সড়কে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন। সোমবার সকালের এই দুর্ঘনায় তার ছেলে ও আরেক নাতনি আহত হয়েছেন।

নিহতরা হলেন- সালমা বেগম (৬০) ও তার নাতনি রিন্তা (১২)। আহত দুজন হলেন- নিহত ‍বৃদ্ধার ছেলে অটোচালক সালেক (৩২) ও আরেক নাতনি রিমা (১০)।

রিন্তা ও রিমা দুইবোন। কয়েক বছর আগে তাদের মা মারা যায়। এরপর থেকে তারা নানির কাছেই থাকত। সোমবার ভোরে সালমা বেগম ছেলের অটোরিকশায় করে তার দুই নাতনিকে নিয়ে আশুলিয়ায় আরেক মেয়ে শিউলির বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

শিউলি বেগম বলেন, আমার মা আদাবর বালুরমাঠ এলাকায় থাকতেন। সোমবার ভোরে দুই নাতনিকে নিয়ে ভাইয়ের অটোতে করে আশুলিয়ায় আমার বাসায় আসছিলেন। পথে মিরপুর রূপনগর বেড়িবাঁধে তারা সড়ক দুর্ঘটনায় আহত হন।

পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে ভাগনি রিন্তা মারা যায়। এরপর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনায় আহত ভাই সালেক ও অন্য ভাগনি রিমা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত বৃদ্ধার লাশ মর্গে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

-জেডসি