ট্রাফিক পুলিশকে সহায়তায় রাজধানীর সড়কে ৬৬ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার
ট্রাফিক পুলিশকে সহায়তায় রাজধানীর সড়কে ৬৬ শিক্ষার্থী
রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে পার্ট টাইমার হিসেবে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে গতকাল মঙ্গলবার থেকে ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন। এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন দুই শিফটে চার ঘণ্টা করে ডিউটি করবেন এসব শিক্ষার্থী। চার ঘণ্টা ডিউটি শেষে তাদের মাথাপিছু ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর মোড়, শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে শিক্ষার্থীরা সকাল থেকে কাজ শুরু করেন। শাহবাগ মোড়ে দেখা যায়, চারজন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থীদের গলায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ঝোলানো রয়েছে।
‘ইউনিভার্সিটি অব স্কলার’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, ‘এই কাজ করতে তার খুব ভালো লাগছে। অন্তত নগরবাসীর সেবা করার সুযোগ পাচ্ছেন। মাত্র চার ঘণ্টা ডিউটি। এটাতে পড়াশোনার তেমন কোনো ক্ষতি হবে না। বরং একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।’
ফার্মগেট পুলিশ বক্সের কাছে ডিউটি করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ। তিনি বলেন, ‘৫ আগস্টের পর সড়কে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানবাহন নিয়ন্ত্রণে রাস্তায় ছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়ে ডিউটি করছি, ভালো লাগছে।’
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফট ভাগ করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ডিউটি শেষে ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আপাতত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






