ট্রাম্পকে অভিশংসনের পদক্ষেপ নিতে প্রস্তুত পেলোসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি
মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি রোববার বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের ন্যাক্কারজনক হামলার পর তার প্রশাসনের শেষ দিনগুলোতে প্রেসিডেন্টকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে তিনি এ চেষ্টা চালাবেন। খবর এএফপি’র।
মার্কিন কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেট নেতা পেলোসি বলেন, সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে অভিহিত করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে মন্ত্রিপরিষদের প্রতি আহ্বান জানিয়ে আজ সোমবার প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব দেবেন।
পেলোসি বলেন, এ প্রস্তাবের ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্মত না হলে ‘আমরা প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রক্রিয়া শুরু করবো।’
তিনি বলেন, ‘আমাদের সংবিধান ও আমাদের গণতন্ত্র রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে কাজ করবো, কারণ এই প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব উভয় ক্ষেত্রের জন্য চরম হুমকি।’
জো বাইডেনকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ইউক্রেনের নেতাকে চাপ প্রয়োগের জন্য ২০১৯ সালের ডিসেম্বরে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এর আগে আরেকবার ট্রাম্পতে অভিশংসনের প্রচেষ্টা চালানো হয়েছিল।
রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের কারণে সে যাত্রায় তিনি পার পেয়ে যান।
এদিকে ট্রাম্পের উত্তরাধিকারী জো বাইডেনের আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










