ট্রাম্পকে আরও চার বছর সহ্য করা সম্ভব নয়: হিলারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আরও চার বছর সহ্য করার ক্ষমতা আমেরিকার নেই বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরোধী প্রার্থী হিলারি ক্লিন্টন।
সেই নির্বাচনে হিলারির হারের পরও দুই জনের মধ্যে কথার বাগযুদ্ধ চলে এসেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি হিলারিকে মার্কিনিরা পছন্দ করেন না বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ট্রাম্পকে নিয়ে মন্তব্য করলেন হিলারি।
রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, চলতি বছরের শেষভাগে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে জিততেই হবে।
আগামী নভেম্বর মাসে আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, ওই নির্বাচেন ট্রাম্প আবার বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে। কাজেই ডেমোক্র্যাট প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি বলেন, ‘আমাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি চেষ্টা চালাতে হবে। কারণ, তারা অনেক বেশি সুসংগঠিত এবং তাদের অর্থের উৎস অনেক বেশি। এমনকি তারা বিদেশ থেকেও অর্থ সংগ্রহ করে’।
হিলারি বলেন, ‘রিপাবলিকানরা আমাদের চলার পথে যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমাদেরকে তা অতিক্রম করতে হবে।’
-জেডসি
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ











